Sikkim: খাদে পড়ে ১৬ জন সেনার মৃত্যু, সিকিমের ঘটনায় বাড়তে পারে মৃতের সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার বিরাট দুর্ঘটনা সিকিমে। খাদে পড়ে ১৬ জন সেনার মৃত্যুর খবর মিলেছে। চার জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে তিন জন অফিসার ছিলেন বলেও খবর। আহতদের উত্তরবঙ্গ হাসপাতালে এয়ারলিফট করে নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুনঃ Calcutta High Court: ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ, টেট দুর্নীতিতে বড় পদক্ষেপ হাইকোর্টের

সূত্রের খবর, শুক্রবার সকাল ৮ টা নাগাদ লাচেন থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে জিমা ৩ তে ঘটে দুর্ঘটনা। যা সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১৩০ কিলোমিটার দূরে। জানা গেছে, ২০ জনকে নিয়ে ছাঙ্গু সীমান্তের দিকে রওনা দিয়েছিল সেনাবোঝাই গাড়িটি। কিন্তু জিমা ৩ এর কাছে বিপদ ঘটে। বাঁক নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।

খাদে পড়ে ১৬ জন সেনার মৃত্যু, আহতদের নিয়ে আসা হল হাসপাতালে 
খাদে পড়ে ১৬ জন সেনার মৃত্যু, আহতদের নিয়ে আসা হল হাসপাতালে 

ঘটনার পরেই শুরু হয়ে উদ্ধার কাজ। জানা গেছে, নিহতদের দেহ গ্যাংটকে সরকার পরিচালিত এসটিএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পর দেহগুলি সেনাদের হাতে তুলে দেওয়া হবে।

খাদে পড়ে ১৬ জন সেনার মৃত্যু, আহতদের নিয়ে আসা হল হাসপাতালে 

খাদে পড়ে ১৬ জন সেনার মৃত্যু, আহতদের নিয়ে আসা হল হাসপাতালে 
খাদে পড়ে ১৬ জন সেনার মৃত্যু, আহতদের নিয়ে আসা হল হাসপাতালে 

ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রি রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় সেনাদের মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করেছেন তিনি।

চলতি মাসেই পশ্চিম সিকিমে একই দুর্ঘটনা ঘটে। সাংদোর্জি যাওয়ার পথে কালুক-রেশি রোডে ৬ ডিসেম্বর খাদে গাড়ি পড়ে গিয়ে দুই জনের মৃত্যু হয়েছিল। আহত হন বাকি ৩ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত