Raju Srivastava: মৃত্যুর সাথে ১৫দিনের লড়াই, অবশেষে জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কোটি কোটি ভক্তের প্রার্থনা ও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে টানা ১৫দিন মৃত্যুর সাথে লড়াই করার পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের। আপাতত বিপদমুক্ত না হলেও সামান্য উন্নতি হয়েছে রাজুর। বৃহস্পতিবার রাজুর সেক্রেটারি গর্বিত নারাং বলেন, “এইমসের চিকিৎসকরা রাজু শ্রীবাস্তবের চিকিৎসা করছেন। তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। ১৫ দিন পর বৃহস্পতিবার জ্ঞান ফিরেছে রাজুর।”

আরও পড়ুন: ‘কষ্টের টাকায় FD করেছি…’, ED যা বাজেয়াপ্ত করেছে তা আমারই সম্পত্তি, সুকেশের নয়

গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে সকলেই মিরাকেলের অপেক্ষায় ছিলেন। রাজুর আরোগ্য কামনা করছে গোটা দেশ। তবে গত কয়েকদিনে স্বাস্থ্যের উন্নতি ঘটে রাজুর। কৌতুক শিল্পীর পরিবারের সদস্যরাও সোশ্যাল মিডিয়ায় তাঁর শারীরিক অবস্থার উন্নতির কথা জানাতে শুরু করেছিলেন।

মৃত্যুর সাথে ১৫দিনের লড়াই, অবশেষে জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের
মৃত্যুর সাথে ১৫দিনের লড়াই, অবশেষে জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের

মৃত্যুর সাথে ১৫দিনের লড়াই, অবশেষে জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের

Untitled 6 4

অন্যদিকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাজুর স্বাস্থ্য সম্পর্কে অনেক ভুয়ো খবর ছড়িয়েছে। এই নিয়ে মুখ খুলেছেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা। তিনি বলেছেন, ‘দয়া করে রাজুর স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়াবেন না। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা। কোনও নেতিবাচক ভাবনা আমরা ভাবতে চাই না। আপনারা কেবল প্রার্থনা করুন রাজু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এখনও পর্যন্ত রাজু লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন তাঁকে সারিয়ে তোলার। দয়া করে নেতিবাচক ভাবনা বা খবর ছড়াবেন না। কেবল প্রার্থনা করুন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন