রানাঘাটে ১৫০ বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নদিয়ার ভোট ব্যাঙ্কের করা মাথায় রেখেই নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেছিল।কিন্তু নবদ্বীপ থেকে রথ ছুটতেই বিজেপিতে ভাঙন ধরল। এদিন তৃণমূল কংগ্রেসে রানাঘাটের ১৫০ বিজেপি কর্মী সমর্থক শনিবার যোগ দিলেন। বাম শিবিরেও ভাঙন ধরেছে। প্রায় ১০০ জন সিপিএম কর্মী সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

আরও পড়ুনঃ এবার সরকারী কর্মচারীদের জন্য সুখবর, তৈরি হতে চলেছে আবাসন।

- Advertisement -

তবে লোকসভা ভোটের ফলাফল বলছে,রানাঘাট কেন্দ্র অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। এবার বিধানসভা ভোটে কী হবে সেটা এখন সেটাই দেখতে হবে।বিজেপির রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট ব্যাঙ্ক ভাল। নিশ্চিন্তেই ছিলেন বিজেপি নেতারা।নড়বড়ে নবদ্বীপকে চাঙ্গা করতে পরিবর্তন যাত্রার সূচণা করেন জেপি নাড্ডা।

নবদ্বীপে নিজে গিয়ে পরিবর্তন যাত্রার সূচণা করে দলীয় কর্মীদের চাঙ্গা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেই মঞ্চ থেকেই বাংলায় পদ্ম ফোটানোর নিশ্চয়তা নিয়ে হুঙ্কার দেন নাড্ডা। স্লোগান দেন আর নয় মমতা। পিসি-ভাইপোর সরকারের এবার অবসান হবেই স্লোগান তুলেছিলেন সেই সময়।

শনিবার প্রায় দেড়শো বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।রানাঘাটের মাঝেরগ্রামের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ্যের উপস্থিতিতেই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ১৫০ জন বিজেপি কর্মী সমর্থক। এছাড়া রানাঘাটে বাম শিবিরেও ভাঙন ধরেছে। সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ১০০ জন কর্মী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর