Mamata Banerjee: আগামী ১৫ দিন সতর্ক থাকুন, রাজ্যবাসীকে সাবধান করলেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় আগামী ১৫ দিন সতর্ক থাকুন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধুমাত্র তাই-ই নয়, পরিস্থিতির অবনতি হলে কড়া ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

আরও পড়ুনঃ করোনার কবলে সোহম, কাঁপছে টলিউড

সকলকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ” এই প্রজাতি মারাত্মক কিছু না। সাত দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভয় পাবেন না”। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রশাসনের তরফে চাপ দিয়ে মাস্ক পরানো সম্ভব নয়। প্রত্যেককে মাস্ক পড়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। হারতে গ্লাভস পরুন। না পড়লে স্যানিটাইজার ব্যবহার করুন। ছেলেরা বাজারে বের হওয়ার সময় টুপি পড়ুন।

তিনি আরও বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বেশী হলেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রবনতা কম। মৃতের হার কম। প্রয়োজন না থাকলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। অনেকেই প্রয়োজন ছাড়া হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

ট্রেন চালানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা, ট্রেন বন্ধ করলে বলবে ট্রেন বন্ধ রেখেছে। চালু রাখলে বলবে ভিড় হচ্ছে কোন দিকে যাই বলুন তো। তাই সাধারণ মানুষের কথা ভেবেই কোভিড বিধি মানা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বাইরের রাজ্য থেকে যারা আসছেন সকলের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছেন তিনি।

আগামী ১৫ দিন সতর্ক থাকুন, ভয়ঙ্কর কোভিড পরিস্থিতি

আগামী ১৫ দিন সতর্ক থাকুন, ভয়ঙ্কর কোভিড পরিস্থিতি
আগামী ১৫ দিন সতর্ক থাকুন, ভয়ঙ্কর কোভিড পরিস্থিতি

 

মুখ্যমন্ত্রীর সংযোজন, খুব প্রয়োজন না হলে অফিসে যাওয়ার প্রয়োজন নেই। তিনিও নিজের বাড়ি থেকে কাজ করছেন। প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যাতে কোনওভাবেই না যাতে ভাইরাস ছড়িয়ে পড়ে। সকলকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন