Rape: ধর্ষণের অভিযোগ করতে গিয়ে থানাতেই ফের ধর্ষিতা নাবালিকা, স্তম্ভিত বাঙলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের ধর্ষণ (Rape), ফের ভয়াবহতা এবং ফের সেই উত্তরপ্রদেশ। এবার যোগী আদিত্যনাথ সরকারের পুলিশের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতার বাবার অভিযোগ, তাঁর ১৩ বছরের মেয়ে থানায় গিয়েছিল ধর্ষণের অভিযোগ জানাতে। সেখানে তাকে থানার অফিসার ইনচার্জ ফের ধর্ষণ করে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ দেশে বাড়ল সংক্রমণের হার, বুস্টার ডোজ নিয়ে বৈঠক আজ

মেয়েটির বাবার এফআইআরের ভিত্তিতে অভিযুক্ত ললিতপুরের একটি থানার ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর নাম সজল তিলকধারি। মেয়েটির বাবার বক্তব্য, দিন কয়েক আগে তাঁর ১৩ বছরের মেয়েকে চার জন মিলে লোভ দেখিয়ে মধ্যপ্রদেশের ভোপালে নিয়ে গিয়েছিল। সেখানে কয়েকদিন ধরে চার জন মিলে মেয়েটির উপর অত্যাচার (Rape) চালায়। তারপর ললিতপুরের গ্রামে এনে একটি থানার সামনে নামিয়ে দেওয়ার চেষ্টা করে।

ধর্ষণের অভিযোগ করতে গিয়ে থানাতেই ফের ধর্ষিতা নাবালিকা, স্তম্ভিত বাঙলা
ধর্ষণের অভিযোগ করতে গিয়ে থানাতেই ফের ধর্ষিতা নাবালিকা, স্তম্ভিত বাঙলা

থানায় ধর্ষণের অভিযোগ করতে গিয়েছিল নাবালিকা। সেই থানাতেই তাকে ধর্ষণের অভিযোগ উঠল ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। তা-ও সেই নাবালিকার আত্মীয়ার সামনে! অভিযুক্তের নাম তিলকধারী সরোজ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুরে।

পুলিশ সূত্রে খবর, গত ২২ এপ্রিল গ্রামেরই চার জন নাবালিকাকে প্রলোভন দেখিয়ে ভোপালে নিয়ে যান। অভিযোগ, সেখানে আটকে রেখে চার দিন ধরে নাবালিকাকে ধর্ষণ করেন ওই চার জন। তার পর দু’দিন আগে নাবালিকাকে গ্রামে ফের ফিরিয়ে দিয়ে যান অভিযুক্তরা। এর পরই ওই নাবালিকা ললিতপুর থানায় চার জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে যায়।

থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিলকধারী তখন নাবালিকাকে তার কাকিমার হাতে তুলে দেন। এবং সেই সঙ্গেই জানান, পরের দিন গোপন জবানবন্দি দিতে থানায় আসতে হবে। পুলিশ আধিকারিকের কথা মতো কাকিমাকে নিয়ে থানায় গোপন জবানবন্দি দিতে যায় নাবালিকা। অভিযোগ, নাবালিকাকে একটি ঘরে নিয়ে যান ওই পুলিশ আধিকারিক। এর পর নাবালিকার কাকিমার সামনেই তাকে ধর্ষণ করেন তিনি। অন্তত তেমনই অভিযোগ।

ধর্ষণের অভিযোগ করতে গিয়ে থানাতেই ফের ধর্ষিতা নাবালিকা, স্তম্ভিত বাঙলা

ধর্ষণের অভিযোগ করতে গিয়ে থানাতেই ফের ধর্ষিতা নাবালিকা, স্তম্ভিত বাঙলা
ধর্ষণের অভিযোগ করতে গিয়ে থানাতেই ফের ধর্ষিতা নাবালিকা, স্তম্ভিত বাঙলা

পুলিশ আধিকারিক এবং নাবালিকার কাকিমার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালানোর জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। পুলিশের দাবি, অল্পদিনের মধ্যেই তারা অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর