সোমবার থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ, জানাল রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ৷ টিকা নেওয়ার জন্য কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করাতে হবে৷ সরকারী টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে ছোটরা। ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য কার্বোভ্যাক্স দেওয়া হবে।

আরও পড়ুনঃ Russia-Ukarine War: এখনও ইউক্রেনে আটকে ভারতীয়রা, ফেরাতে দায়বদ্ধ, জানাল কেন্দ্র

বুধবার থেকে দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ১২ থেকে ১৪ বছর বয়সীরা কোউইন অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করাতে পারবেন।অনলাইন এবং অফলাইন দুই ভাবেই নাম নথিভুক্ত করানো যাবে। অনলাইনের ক্ষেত্রে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাপে নাম নথিভুক্ত করানো যাবে।

রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ছোটদের টিকা দেওয়া হবে বিশেষভাবে চিহ্নিত কেন্দ্রেই। কেবলমাত্র সরকারী কোভিড কেন্দ্রে ২৮ দিনের ব্যবধানে টিকা দেওয়া হবে।

সোমবার থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ, কোথায় মিলবে?

সোমবার থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ, কোথায় মিলবে?
সোমবার থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ, কোথায় মিলবে?

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২,৫৩৯ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৩০,০১,৪৭৭ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের। মোট মৃতের সংখ্যা ৫,১৬,১৩২ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত