দেহের নব্বই শতাংশ পুড়ে গিয়েছে রাওয়াতের, জানাল হাসপাতাল#BipinRawat

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার সকালে তামিলনাড়ুর কোন্নুরে সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তবে তিনি আহত এবং অগ্নিদগ্ধ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে আশঙ্কাজনক স্ত্রী মধুলিকা। এখনও অবধি ৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ Helicopter Crash: জীবিত রাওয়াত, আশঙ্কাজনক স্ত্রী মধুলিকা

সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ইতিমধ্যেই ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গোটা বিষয়টি নিয়ে সংসদে বর্ণনা দেবেন তিনি। শোক জ্ঞাপন করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

জানা গিয়েছে এদিন ভারতীয় বিমানের এমআই-১৭ভি৫ এ চড়ে তামিলনাড়ুর সুলুর থেকে উধাগমনদালমের উদ্দেশ্যে রওনা দেন ১৪ জন সেনা জওয়ান। এখনই অবধি পাওয়া খবর অনুযায়ী ১৪ জনের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। যেভাবে দেহ উদ্ধার হয়েছে তা দেখে চিহ্নিত করা অসম্ভব। জানাচ্ছেন প্রাক্তন আর্মি চিফ জেনারেল জেজে সিং।

তবে এই ঘটনায় আহত অবস্থায় রয়েছেন চিফ অফ দ্য ডিফেন্স বিপিন রাওয়াত। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী মধুলিকা। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেনাকর্মীদের মধ্যে। জানা যাচ্ছে তাঁর চিকিৎসার জন্য ৬ সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

দেহের নব্বই শতাংশ পুড়ে গিয়েছে রাওয়াতের, ঘটনাস্থলে  রাজনাথ

দেহের নব্বই শতাংশ পুড়ে গিয়েছে রাওয়াতের, জানাল হাসপাতাল
দেহের নব্বই শতাংশ পুড়ে গিয়েছে রাওয়াতের, জানাল হাসপাতাল

পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইসঙ্গে বর্তমানে কুন্নুরে রয়েছেন এমকে স্ট্যালিন। বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দেহের ৯০ শতাংশ অংশই পুড়ে গিয়েছে বিপিন রাওয়াতের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন