মুকুলের তালিকায় ১১ বিধায়ক, ২ সাংসদের নাম! দেখুন ফুল বদলাতে পারেন কারা… #Exclusive

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুকুলের তালিকায় ১১ বিধায়ক, ২ সাংসদের নাম! উদবিঘ্ন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২৪ লোকসভা নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই জাতীয় স্তরের সংগঠন বাড়ানোর টার্গেট নিয়েছে তৃণমূল। সেই লক্ষ্যে পৌঁছাতে মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলে খবর। তৃণমূল ছাড়ার আগে ত্রিপুরা, অসম, বিহারের মতো রাজ্যে তৃণমূলের সংগঠনের দায়িত্বে ছিলেন মুকুল রায়। ২০২৪ এর লক্ষ্যে মুকুল রায় কে সেই দায়িত্বে আবার ফিরিয়ে আনা হচ্ছে। এদিকে মুকুল রায় ২৫ জনের একটি তালিকা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে।

আরও পড়ুনঃ শীতলকুচি কাণ্ডে এবার সিআইডির তলব রাজ্যের প্রাক্তন পুলিশ সুপারকে।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়, অনুপম হাজরার মত একাধিক দলছুট নেতা। সূত্রের দাবি, ৩৫ জনের তালিকা তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তৃণমূলে ফেরার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে সাক্ষাৎ সেরে ফেলেছেন মুকুল রায়। সেখানেই চূড়ান্ত হয়েছে সিদ্ধান্ত। জানা গিয়েছে শুধু প্রাক্তন তৃণমূল নেতারাই নন। তালিকায় আছে একাধিক আদি বিজেপি নেতার নামও। কার কার নাম রয়েছে মুকুলের তালিকায়? এই প্রশ্নই এখন উঁকি দিচ্ছে রাজনীতির আঙিনায়।

মুকুলের তালিকায় ১১ বিধায়ক, ২ সাংসদের নাম! মুকুল রায়ের ফোন যেকোন মুহুর্তে বাজবে এবং তারপর কি হবে তা নিয়ে উদবিঘ্ন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই দলবদলের প্রস্তাব দিয়ে ফোন গিয়েছে নিশীথ প্রামানিকের কাছে। সূত্র বলছে ফোন গিয়েছে, শিখা চট্টোপাধ্যায়, মিহির গোস্বামী, সুদীপ মুখোপাধ্যায়, নরহরি মাহাতো, বিশ্বনাথ কারক, পার্থ চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, সত্যেন রায়, সুনীল সিং-দের কাছেও। বিজেপি নজর রাখছে প্রত্যেকের ওপরেই। বিজেপি সূত্রের দাবি, নিশীথ কে রুখতে বড় দায়িত্ব দেওয়া হবে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীও করা হতে পারে।

জানা গিয়েছে, নিশীথ প্রামানিকের পাশাপাশি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকেও দেওয়া হতে পারে বড় সড় দায়িত্ব। পাশাপাশি গুরুত্ব বাড়ানো হচ্ছে শুভেন্দু অধিকারীর। পরিষদীয় দলের নেতা হবেন শুভেন্দু। বিধানসভার বিরোধী দলনেতার কাজ সামলাবেন তিনি। রাজ্য সভাপতি হিসেবে থাকছেন দিলীপ ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর