কৃষক আন্দোলনের সমর্থনে এবার কলকাতায় অনশনে বসলেন ১০ রাজনৈতিক বন্দি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজধানীতে কৃষক আন্দোলন সোমবার ৩৩ দিনে পরল। এবার সেই আন্দোলনের আঁচ পড়ল কলকাতায়। জানা গিয়েছে, কৃষক বিক্ষোভের সমর্থনে অনশন শুরু করলেন ১০ রাজনৈতিক বন্দি। কেন্দ্রের এই ৩ কৃষি আইনের বিলোপ চেয়ে দিল্লি সীমানায় বিক্ষোভরত কৃষকদের সমর্থনে কলকাতার জেলে অনশন শুরু করেছেন অন্তত ১০ জন রাজনৈতিক বন্দি।

আরও পড়ুন: বালুচিস্তানে জঙ্গি হামলা, মৃত ৭ পাকিস্তানি সেনা

জানা গিয়েছে, রবিবার থেকে অনশনে বসেছেন তাঁরা। আর এই ১০ জনই বন্দি রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে। তাঁদের দাবি, তিন কৃষি আইন চাষী বিরোধী, এর ফলে কর্পোরেট সংস্থাগুলির সুবিধে হবে। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই আইনগুলি পাশ করেছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

এদিকে শোনা যাচ্ছে, সোমবার থেকে অর্থাৎ আজ থেকে মুর্শিদাবাদের বহরমপুর সেন্ট্রাল জেলের আরও ৮ জন রাজনৈতিক বন্দি কৃষি আইনের বিরোধিতায় অনশনে বসবেন। দিল্লির সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমানায় বসে প্রায় এক মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক হাজার কৃষক। তাঁদের দাবি, তিন কৃষি আইন বাতিল করতে হবে, মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপির আইনি নিশ্চয়তা দিতে হবে।


কৃষক আন্দোলনের সমর্থনে এবার কলকাতায় অনশনে বসলেন ১০ রাজনৈতিক বন্দি,
আর এই আইন তাঁদের বড় কর্পোরেটগুলির দাক্ষিণ্যের ওপর নির্ভরশীল করে তুলবে, মান্ডি এবং এমএসপি ব্যবস্থাকে দুর্বল করে তুলবে। যদিও কেন্দ্রের দাবি অনুযায়ী, এই তিন কৃষি আইনে দেশজোড়া কৃষক উপকৃত হবেন। দু’পক্ষের বরফ গলাতে বিক্ষোভরত কৃষকরা কেন্দ্রের সঙ্গে ইতিমধ্যেই পাঁচ রাউন্ড বৈঠকে বসেছেন। ২৯ তারিখ ফের হবে আলোচনা। কেন্দ্র কৃষি আইন বাতিল করতে রাজি না হলে কৃষকরা হুমকি দিয়েছেন, ৩০ তারিখ তাঁরা ট্রাক্টর মার্চ করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত