বালুচিস্তানে জঙ্গি হামলা, মৃত ৭ পাকিস্তানি সেনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ফের সন্ত্রাসবাদীদের হামলা পাকিস্তানে। এর জেরে এখনও পর্যন্ত কমপক্ষে সাত জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায়।

আরও পড়ুন: জল্পনা উস্কে রাজভবনের পরে দিল্লিতে পাড়ি দিলেন মহারাজ।

স্থানীয় সূত্রে খবর, রবিবার বালুচিস্তানের হারনাই জেলার একটি সিকিউরিটি চেকপোস্টে ডিউটি করছিলেন, পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। আর সেইসময় আচমকাই সেখানে হামলা চালায় একদল অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তাঁরা। এর ফলে ঘটনাস্থলে থাকা সাতজন সেনাকর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ইতিমধ্যে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালুচিস্তানের জঙ্গি হামলা, আর এই হামলার পরেই পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস -এর তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কর্পস -এর সদস্যদের উপর আচমকা হামলা চালায় একদল বন্দুকবাজ। তাঁদের গুকিতে সাতজন মারা যায়। এখনও পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত