নজরবন্দি ব্যুরোঃ এখনই স্কুল না খোলার সিদ্ধান্তেই অনড় ওড়িশা সরকার । সারাদেশে দৈনিক আক্রান্তে সংখ্যা কমলেও আতঙ্ক সেই থেকেই যাচ্ছে। আর তাতেও রক্ষে নেই। অন্ধপ্রদেশে স্কুল খোলার পরেই ছাত্র শিক্ষক সহ মোট ৪০০ জন আক্রান্ত হলেন, করোনাতে। আস্তে আস্তে স্কুল ও কলেজ খোলার পথে হাঁটছে প্রতিটি রাজ্য। আর তাতেও রক্ষে নেই। ফলে তড়িঘড়ি করে তারপরের দিনই আবারও স্কুল বন্ধ করা হল অন্ধপ্রদেশ সরকার। আর সেইদিকে নজর রেখেই সংক্রমণের ভয়তেই চলতি মাসে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। এবিষয়ে ওড়িশার স্কুল এবং জনশিক্ষামন্ত্রী সমীররঞ্জন দাস বলেন, ওড়িশার স্কুল ও জনশিক্ষামন্ত্রী সমীররঞ্জন দাস বলেন, “নভেম্বরের তৃতীয় সপ্তাহে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খোলার কথা আগে ঘোষণা করা হলেও পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।”
আরও পড়ুনঃ
এখনই স্কুল না খোলার সিদ্ধান্তেই অনড় ওড়িশা সরকার । এবিষয়ে একটি বৈঠকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তিনি কেরালা ও দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা জানিয়ে সকলকে আরও বেশী সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যে সংক্রমণের দ্বিতীয় ঢেউ যদি এসে থাকে তবে ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে তা হবে। রাজ্যে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নীচে রয়েছে।
এছাড়াও জনশিক্ষামন্ত্রী আরও বলেন, মন্ত্রী বলেন, “এখনই আমরা পুনরায় স্কুল খোলার অনুমতি দিচ্ছি না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এব্যাপারে স্বাস্থ্য বিভাগের নতুন নির্দেশিকার জন্য আমরা অপেক্ষা করছি। তার উপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই বাচ্চারা নিরাপদে থাকুক।”



