নজরবন্দি ব্যুরোঃ দুয়ারে কড়া নাড়ছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। চিকিৎসকদের আশঙ্কা এই তৃতীয় ঢেউয়ের সব থেকে বেশি প্রভাব পড়তে পারে শিশুদের ওপর। সেই কারনেই জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন ZyCoV-D কে ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রাপ্ত বয়স্কদের টিকাকরন বেশ খানিকটা এগিয়ে গেলেও এখনও টিকা পায়নি ভারতের কোন শিশুই। সেই কারনেই তড়িঘড়ি এই ছাড়পত্র।
আরও পড়ুনঃ রাজ্যের ৮ টি জেলায় ১৫০ টির বেশি কনটেনমেন্ট জোন, তালিকায় আপনার এলাকা নেই তো?


শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে এখনও টিকাকরণ শুরু হয়নি ভারতে। তবে ট্রায়াল চলছে একাধিক ভ্যাকসিনের। ইতিমধ্যেই শিশুদের কোভিড ভ্যাকসিন নিয়ে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক টিকার ট্রায়ালের রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রকে। ভারত বায়োটেক কোভ্যাক্সিন এখনও ২ থেকে ১৮ বছরের শিশু এবং কিশোর কিশোরীদের উপর প্রয়োগের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে। তাই ভারত বায়োটেক কে ছাড়পত্র দেওয়ার আগেই জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন ZyCoV-D কে ছাড়পত্র দিল কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শিশুদের টিকাকরণের ক্ষেত্রে কেন্দ্র খুব সাবধানে পা ফেলছে। আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যে শিশুদের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাবে। যদিও কবে থেকে এই টিকা পাওয়া যাবে, সে সম্পর্কে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই ZyCoV-D ভ্যাকসিন প্রয়োগ করা হবে শিশু এবং বালক বালিকাদের শরীরে।
ভারতে ছাড়পত্র পেল ZyCoV-D ভ্যাকসিন

উল্লেখ্য, আগস্ট মাসেই জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি বিশ্বের প্রথম ডিএনএ বেসড ভ্যাকসিন ‘জাইকভ-ডি’-কে জরুরি ভিত্তিতে ব্যবহারের সবুজ সঙ্কেত দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার এমডি জানিয়েছিলেন, ‘অক্টোবর থেকে আমরা নতুন উৎপাদন কেন্দ্রে প্রতি মাসে এক কোটি ডোজ করে ভ্যাকসিন তৈরি করতে পারব। আমাদের ভ্যাকসিনের কার্যকারিতা ৬৬ শতাংশেরও বেশি। করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের বিরুদ্ধেও এই ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর।’









