নজরবন্দি ব্যুরোঃ ২০১১ সালে জোয়া আখতার পরিচালিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির কথা মনে আছে? সেই ছবিতে একটি দৃশ্য ছিল বিখ্যাত ‘লা টোমাটিনা ফেস্টিভাল’ এর। সেই গল্পটি ছিল তিন বন্ধুকে ঘিরে। তারা স্পেনে হলিডে জার্নিতে এসেছিল। সেখান থেকেই গল্পের মোড় ঘুরে যায়। এখন টোম্যাটোর চড়া বাজার মুল্যে সেই ছবির ভিডিও বেশ ভাইরাল হয়েছে।
আরও পড়ুনঃ সক্রিয় হল ঐন্দ্রিলা শর্মার ইউটিউব চ্যানেল, মৃত্যুর আট মাস পর কে কি পোস্ট করল?


এই মুহূর্তে টোম্যাটোর বাজার মুল্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে মধ্যবিত্তদের গায়ে ছেঁকা লাগার জোগাড়। গত কয়েক সপ্তাহ জুড়ে টোম্যাটোর মুল্য ছিল প্রায় ২০০ টাকা কেজি। সেই মুল্য পরের সপ্তাহতে বেড়ে ৩০০ও ছুঁতে পারে এমনটা অনুমান করা হচ্ছে। যার কারনে কেন্দ্রের তরফ থেকেও এই বিষয়টিতে হস্তক্ষেপ করা হয়েছে।

এরই মাঝে ছবির ‘লা টোমাটিনা ফেস্টিভাল’ নিয়ে বেশ শোরগোল পড়েছে সামাজিক মাধ্যমে। তবে ছবিতে যে ফেস্টিভাল দেখানো হয়। সেটি আসল উৎসব ছিল না। সবটাই তৈরি করা হয়েছিল ছবির প্রয়োজনে। সেই ছবির মাত্র এইটুকু দৃশ্যের জনে লেগেছিল ১৬ টন টোম্যাটো।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ‘হোলি’র দৃশ্য দেখেছিলেন! জানেন কত খরচ হয়েছিল?
সেই সমস্ত টোম্যাটো জোগাড় করা হয়েছিল পতুর্গাল থেকে। সেই সময়ই তার মুল্য ছিল প্রায় ১ কোটি টাকা। এই সময় ছবি সেরকম কোন দৃশ্য শুটিং করা হয় তাহলে তার দাম প্রায় ৫০ কোটিও ছুঁতে পারে। তবে যেই সময় ছবির শুটিং করা হয়েছিল সেটি ‘লা টোমাটিনা ফেস্টিভাল’ এর আদর্শ সময় ছিল না।










