আরজি করের পর SSKM-এ চাঞ্চল্য! হাসপাতাল চত্বরে তরুণ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

এসএসকেএম হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অন্য কিছু—অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতার সরকারি হাসপাতালকে ঘিরে ফের উদ্বেগজনক ঘটনা। আরজি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার এসএসকেএম হাসপাতাল থেকে উদ্ধার হল এক তরুণ কর্মীর ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়, প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ইমরান সর্দার (২২)। তিনি এসএসকেএম হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক সাফাইকর্মী হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে হাসপাতালের মেইন ব্লকের উল্টোদিকে গ্যাস্ট্রো ওপিডি-র কাছে চারতলার একটি অংশ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

হাসপাতালের অন্যান্য কর্মীরাই প্রথম ঘটনাটি লক্ষ্য করেন এবং দ্রুত পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই চরম পদক্ষেপ, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মীদের মানসিক ও সামাজিক পরিস্থিতি। সাম্প্রতিক ঘটনাগুলির প্রেক্ষিতে বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেই মনে করছেন অনেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত