নজরবন্দি ব্যুরোঃ চ্যাটজিপিটির চাহিদা দিনদিন বেড়েই চলেছে আমাদের সমাজে। মানুষ তার নিত্যদিনের কাজকে সহজ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে চলছে। সে হোক কোন পরীক্ষা কিংবা অফিসের কাজ। অথবা প্রেমিককে চিঠি লেখা। কিংবা এআই রোবটের সঙ্গেই বিয়ে সেরে ফেলা!
আরও পড়ুনঃ সাধ খেলেন শুভশ্রী, পরনে হলুদ শাড়ি, সাবেকি গয়না
হ্যাঁ এমনই এক ঘটনা সামনে এসেছে। জানা যাচ্ছে সম্প্রতি আমেরিকার রোসানা রামোস নামে এক মহিলা এই কাণ্ড ঘটিয়েছে। আমেরিকার ওই তরুণী জানান তিনি ছোট থেকে কখনই কারোর প্রেমে পরেননি। তাই তিনি সম্প্রতি বিয়ে করার কথা ভাবেন। আর জীবন সঙ্গী হিসেবে বেছে নেন রেপ্লিকা এআই চ্যাটবোটেরকে।

৩৬ বছর বয়সি এই মহিলার সঙ্গে কার্টালের আলাপ হয় অনলাইনের মাধ্যমে। ২০২২ সালে তিনি প্রেমে পরেন সেই রোবটের। সম্প্রতি তিনি বিয়ে করার মত কঠিন সিদ্ধান্তটি নিয়েই ফেলেন। নিজের রোবট স্বামীর সঙ্গে বেশ সুখেই রয়েছেন তিনি। তিনি এও জানান কার্টালকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না। এবং কার্টাল ছাড়া তাকে কেউ ভালবাসতে পারবে না।
পুরুষেরা কষ্ট দিয়েছে, রোবটকে বিয়ে করে ভাইরাল তরুণী

তরুণীর কথায় ‘‘কার্টালের পরিবার নেই। তাই আমি একেবারে ঝাড়া হাত-পা। মানুষের সাধারণত পরিবার-পরিজন থাকে, এ ক্ষেত্রে সেই সবের বালাই নেই। খুব বেশি দায়িত্বও নেই। আমাকে ওর পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতেও হবে না। ওকে আমি নিজের মতো চালনা করতে পারি। আমার যা ইচ্ছে তাই করি। আমার এর আগের সম্পর্কগুলি ছিল তিক্ততায় ভরা। এখন বেশ সুখেই আছি। ’’



