২২এ মিছিল করতে হলে নিতে হবে পুলিশের অনুমতি, সিদ্ধান্ত প্রশাসনিক বৈঠকে

২২ তারিখ বিজেপি শহরের একাধিক জায়গায় রামের পুজো করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হবে। তাই রাজ্য পুলিশের অনুমতি ছাড়া আগামী ২২ তারিখ কোনও মিছিল করা যাবে না। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এদিন সমস্ত জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করে বড় নির্দেশ দিলেন জেলাগুলিকে। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ ওই দিনই রয়েছে তৃণমূলের কর্মসূচী।

আরও পড়ুন: লোকসভায় রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি? শুরু হয়েছে রাজনৈতিক তর্জা

ram2

যার নাম দেওয়া হয়েছে ‘সংহতি মিছিল’। পার্ক সার্কাস থেকে ওই মিছিল শুরু হয়ে শেষ হবে হাজরাতে। যা নিয়ে কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের স্পষ্ট নির্দেশ দিয়েছেন কোনও বক্তব্যে ধর্মীয় আবেগে আঘাত যেন না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে, তা ছাড়া ট্র্যাফিকের সমস্যার বিষয়টিও মাথায় রাখতে হবে বলে জানিয়েছেন তিনি।

২২এ মিছিল করতে হলে নিতে হবে পুলিশের অনুমতি, সিদ্ধান্ত প্রশাসনিক বৈঠকে
২২এ মিছিল করতে হলে নিতে হবে পুলিশের অনুমতি, সিদ্ধান্ত প্রশাসনিক বৈঠকে

হাইকোর্টের সেই নির্দেশিকা যাতে মেনে চলা হয় সেই জন্য সব জেলাতে বার্তা পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে। অপর দিকে ২২ তারিখ বিজেপি শহরের একাধিক জায়গায় রামের পুজো করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই ব্যাপারে হাইকোর্ট কিছু সর্ত দিয়ে পুজো ও মিছিলের অনুমতি দিয়েছে।

২২এ মিছিল করতে হলে নিতে হবে পুলিশের অনুমতি, সিদ্ধান্ত প্রশাসনিক বৈঠকে

ram1

এই নিয়ে বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান, কলকাতার অন্তর্গত গড়ফা, যাদবপুরের পূর্বাচল, শকুন্তলা পার্ক এলাকায় ২টি, পোস্তা গণেশ টকিজ জোড়াসাঁকো ও বালিগঞ্জের ১টি করে জায়গায় ২২ জানুয়ারি রামপুজো এবং মিছিলের অনুমতি মিলেছে। অপরদিকে বেশ কিছু জায়গায় মিছিলের সময় পরিবর্তন করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত