Relationship Tips: সঙ্গমের সময় ঘটে যাওয়া মারাত্মক ভুল ব্যঘাত ঘটাতে পারে আপনার যৌন জীবনে, জানুন সেগুলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ২০ শতকে এসেও যৌনতা ও যৌন স্বাস্থ্য নিয়ে এখন জড়তা কাটেনি বিশ্ব জুড়ে। দেশ ১৩০ কোটিতে পৌঁছে গেলেও যৌনতা ও যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে অস্বস্তিতে পড়েন সমাজের এক অংশের মানুষ। ফলে অনেকের কাছেই অজানা থেকে যায় সুস্থ যৌন জীবনের জন্য প্রয়োজনীয় অনেক তথ্য। অনেকেই জানেন না যে শুধু সঙ্গমই যৌন জীবনের শুরু ও শেষ নয়। রইল এমন চারটি কাজের তথ্য যেগুলি থেকে বিরত থাকা উচিত যৌন মিলনের পর।

আরও পড়ুনঃ রাজনীতির বাইরে সময় দিতে পারবেন না, আপাতত অভিনয় থেকে দূরে সরলেন বাবুল

যৌন মিলনের পর পরিচ্ছন্ন হতে গিয়ে যৌনাঙ্গ ধুয়ে ফেলা অস্বাভাবিক নয়। কিন্তু এই সময় যৌনাঙ্গ পরিষ্কার করার জন্য তৈরি বাজারচলতি ‘ইন্টিমেট ওয়াশ’ ব্যবহার করা ঠিক নয়। যৌন মিলনের পরে যৌনাঙ্গ অত্যন্ত স্পর্শকাতর থাকে। তাই এই সময়ে এই ধরনের পদার্থ ব্যবহার করলে ক্ষতি হতে পারে, বিগড়ে যেতে পারে অম্ল-ক্ষারের ভারসাম্য। বরং পরিশুদ্ধ জল এই সময় ভাল বিকল্প হতে পারে।

সঙ্গমের সময় ঘটে যাওয়া মারাত্মক ভুল ব্যঘাত ঘটাতে পারে আপনার যৌন জীবনে, জানুন সেগুলি
সঙ্গমের সময় ঘটে যাওয়া মারাত্মক ভুল ব্যঘাত ঘটাতে পারে আপনার যৌন জীবনে, জানুন সেগুলি

যৌন মিলনের পরপরই আঁটোসাঁটো পোশাক পরবেন না। যৌন মিলনের পর দেহ থেকে অনেক ধরনের তরল পদার্থ নিঃসৃত হয়। ভারী পোশাকে ঘর্ষণ বৃদ্ধি পায় যা ডেকে আনতে পারে ত্বকের সমস্যা।

তৎক্ষণাৎ চলে যাবেন না একে অপরকে ছেড়ে। মিলনের পরেও স্পর্শ থাকুক কয়েক মুহূর্ত। এই সময় এমন কিছু হরমোন ক্ষরিত হয় যাতে মানসিক ভাবেও কাছাকাছি আসে মানুষ। এই মুহূর্তের চুম্বন, আলিঙ্গন কিংবা নিছক ছুঁয়ে থাকাও মিলনের সামগ্রিক আনন্দকে বাড়িয়ে তোলে বহুগুণ।

সঙ্গমের সময় ঘটে যাওয়া মারাত্মক ভুল ব্যঘাত ঘটাতে পারে আপনার যৌন জীবনে, জানুন সেগুলি

সঙ্গমের সময় ঘটে যাওয়া মারাত্মক ভুল ব্যঘাত ঘটাতে পারে আপনার যৌন জীবনে, জানুন সেগুলি
সঙ্গমের সময় ঘটে যাওয়া মারাত্মক ভুল ব্যঘাত ঘটাতে পারে আপনার যৌন জীবনে, জানুন সেগুলি

সঙ্গমের পরেই মোবাইল বা নেটমাধ্যমের ব্যবহার নৈব নৈব চ। এতেও বিচ্ছিন্নতা বোধ প্রকাশ পায়। ব্যাপারটি সঙ্গমের পরেই সঙ্গীর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সামিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত