কাশ্মীর যাত্রা বাতিল? মন খারাপ নয়, এই ৩টি জায়গা দিতে পারে ভূস্বর্গের বিকল্প আনন্দ!

কাশ্মীর না যেতে পারায় মন খারাপ হলেও, ভারতের বুকেই রয়েছে এমন অনেক জায়গা, যেগুলিতে ঘুরে আসলে মনের শান্তি ও আনন্দ একই সঙ্গে মিলবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কাশ্মীরের স্বপ্ন ছিল বহু দিনের। জঙ্গি হামলার পরে সেই স্বপ্নভঙ্গ। পহেলগামের ঘটনার পরে বহু পর্যটকই আপাতত বাতিল করেছেন কাশ্মীর সফর। ফলে কার্যত পর্যটকশূন্য ভূস্বর্গ। কিন্তু শুধু মন খারাপ করে বাড়িতে বসে থাকলে হবে না। কারণ, ভারতের বুকেই রয়েছে এমন কিছু গন্তব্য, যেগুলি কাশ্মীর না হলেও প্রকৃতির টানে ভরপুর। চলুন জেনে নেওয়া যাক এমন তিনটি স্বপ্নের গন্তব্য, যেখানে গিয়ে আপনি মনের আনন্দে ঘুরে আসতে পারেন।

কাশ্মীর যাত্রা বাতিল? মন খারাপ নয়, এই ৩টি জায়গা দিতে পারে ভূস্বর্গের বিকল্প আনন্দ!

কাশ্মীর যাত্রা বাতিল? মন খারাপ নয়, এই ৩টি জায়গা দিতে পারে ভূস্বর্গের বিকল্প আনন্দ!
কাশ্মীর যাত্রা বাতিল? মন খারাপ নয়, এই ৩টি জায়গা দিতে পারে ভূস্বর্গের বিকল্প আনন্দ! ১. তাওয়াং, অরুণাচল প্রদেশ

১. তাওয়াং, অরুণাচল প্রদেশ: পাহাড়, ঝরনা আর বৌদ্ধমঠের রাজ্য অরুণাচল প্রদেশের তাওয়াং যেন এক জীবন্ত ছবির মতো। বিশাল সবুজ পাহাড়ের কোলে সাজানো তাওয়াং-এ রয়েছে ঐতিহাসিক তাওয়াং মনাস্ট্রি, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ। বমডিলা, বুম লা পাস, ইটানগর কিংবা মেচুকা উপত্যকার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে।
বিশেষত যারা প্রাকৃতিক দৃশ্য, নৈঃশব্দ্য আর সংস্কৃতির মিশেলে ভ্রমণ উপভোগ করতে চান, তাঁদের জন্য তাওয়াং এক আদর্শ গন্তব্য।

কাশ্মীর যাত্রা বাতিল? মন খারাপ নয়, এই ৩টি জায়গা দিতে পারে ভূস্বর্গের বিকল্প আনন্দ!
কুর্গ, কর্নাটক

২. কুর্গ, কর্নাটক: ভারতের স্কটল্যান্ড নামে পরিচিত কুর্গ বা কডাগু কর্নাটকের বুকে এক টুকরো সবুজ স্বর্গ। ঢেউ খেলানো পাহাড়, কুয়াশার চাদরে ঢাকা কফি বাগান, আর পাহাড়ি ঝরনা—এই সবকিছুই পর্যটকদের এক অন্যরকম অভিজ্ঞতা দেয়। মাদিকেরি দুর্গ, অ্যাবে জলপ্রপাত, ইরুপু জলপ্রপাত, হোন্নামানা হ্রদ এবং মাল্লালি জলপ্রপাত—এই জায়গাগুলি ঘুরে দেখতে ভুলবেন না। শান্তিপূর্ণ প্রকৃতি এবং মনোরম আবহাওয়ার জন্য এটি সারা বছরই জনপ্রিয়।

কাশ্মীর যাত্রা বাতিল? মন খারাপ নয়, এই ৩টি জায়গা দিতে পারে ভূস্বর্গের বিকল্প আনন্দ!
কাশ্মীর যাত্রা বাতিল? মন খারাপ নয়, এই ৩টি জায়গা দিতে পারে ভূস্বর্গের বিকল্প আনন্দ! ৩) মুন্নার, কেরল

৩. মুন্নার, কেরল: ৫,২০০ ফুট উচ্চতায় অবস্থিত মুন্নার, কেরলের গর্ব। সারি সারি চা বাগান, ঝরনা, মশলা বাগান এবং ঘন জঙ্গল মুন্নারকে করে তুলেছে নিঃসন্দেহে ভারতের অন্যতম মনোমুগ্ধকর পর্যটনস্থল।
ভালোরা জলপ্রপাত মুন্নারে পৌঁছনোর আগেই আপনাকে স্বাগত জানাবে। আর ১৩ কিমি দূরে মাট্টুপেটি জলাধারে কাচের মতো স্বচ্ছ জলে নৌকাবিহার আপনার ভ্রমণে যোগ করবে অন্য মাত্রা।
যাঁরা কাশ্মীরের ঠান্ডা আবহাওয়া মিস করছেন, তাঁদের জন্য মুন্নার এক আদর্শ বিকল্প।

কাশ্মীর না যেতে পারায় মন খারাপ হলেও, ভারতের বুকেই রয়েছে এমন অনেক জায়গা, যেগুলিতে ঘুরে আসলে মনের শান্তি ও আনন্দ একই সঙ্গে মিলবে। এখন শুধু ঠিক করে ফেলুন সময়টা, আর ব্যাগ গোছানো শুরু করুন!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন