Yogi Adityanath: অয্যোধ্যার জন্য বড় চমক, গোরক্ষপুরেই প্রার্থী হচ্ছেন যোগী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সেমিফাইনালের সময়সুচী ঘোষণার পর থেকে সবথেকে বেশী আলোচনা হয়েছিল যোগী আদিত্যনাথকে নিয়ে। মুখ্যমন্ত্রী যোগীকে প্রথমবার বিধানসভা নির্বাচনে কোন আসন দেবে বিজেপি? তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটালেন দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। অয্যোধ্যার জন্য বড় চমক রেখে গোরক্ষপুর থেকেই প্রার্থী হচ্ছেন যোগী আদিত্যনাথ। 

আরও পড়ুনঃ ৩০০ থেকে ৪০০ পাক জঙ্গি অনুপ্রবেশের অপেক্ষায়, সেনাপ্রধানের বক্তব্য ঘিরে জল্পনা

নির্বাচনের আগে প্রচারে নেমে এবারেও যোগীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করতে চাইছে বিজেপি। সিরাথু কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তাঁর ডেপুটি কেশব প্রসাদ মৌর্য। দুই প্রধান নেতার নাম এখনই ঘোষণা করে বিরাট চমক আনল কেন্দ্রের গেরুয়া বাহিনী। মথুরায় প্রার্থী হচ্ছেন শ্রীকান্ত শর্মা।

যদিও শুরু থেকে জল্পনা ছিল অয্যোধ্যা থেকে প্রার্থী হচ্ছেন যোগী আদিত্যনাথ। কারণ, যোগী সরকারের আমলে রামমন্দির গড়ে তোলাকে কেন্দ্র থেকে সারা দেশজুড়ে চর্চা শুরু হয়েছে। আলাদা করে বিশেষ গুরুত্ব দিয়েছেন বিজেপির প্রথম সারীর নেতারাও। পরে শোনা যায় মথুরা থেকে প্রার্থী হবেন তিনি। শেষমেশ সেই গোরক্ষপুরেই প্রার্থী হলেন যোগী।

অয্যোধ্যার জন্য বড় চমক, নজরে উত্তরপ্রদেশ 

অয্যোধ্যার জন্য বড় চমক, নজরে উত্তরপ্রদেশ 
অয্যোধ্যার জন্য বড় চমক, নজরে উত্তরপ্রদেশ

ঠিক কী কারণে গোরক্ষপুরেই পাঠানো হল যোগীকে? রাজনৈতিক মহলের ধারণা, গত সাত বছরের মিস ম্যানেজমেন্টের কারণে পুরানো স্থলে পাঠিয়ে দেওয়া হল যোগী আদিত্যনাথকে? নাকি একের পর বিজেপি বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীদের দলত্যাগের পর আর এক্সপেরিমেণ্ট করতে চান না বিজেপি নেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত