Yogi Adityanath: রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশে বিজেপির মেগা ইভেন্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয়বার উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ। শুক্রবার লখনউয়ে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শপথ গ্রহণ করলেন তিনি। তাঁর ডেপুটি হিসাবে শপথ নিলেন কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক।

আরও পড়ুনঃ Kapil Sharma Show: বন্ধ হচ্ছে ‘দা কপিল শর্মা’ শো!

Image

প্রায় ৮৫ হাজার মানুষের সমাগমে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সবর্ভারতীয় সভাপতি জেপি নাড্ডা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। উপস্থিত রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

Image

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৪০৩ টি বিধানসভা আসনের মধ্যে ২৫৫ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। নিজের কেন্দ্র থেকে জয়লাভ করেন যোগী আদিত্যনাথ নিজেও। পাঁচ রাজ্যের নির্বাচনে সবচেয়ে বেশী নজর ছিল উত্ততপ্রদেশের দিকে। সেখানে কড়া প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবকে পরাজিত করে শেষ চালে বাজিমাত করেছেন যোগী আদিত্যনাথ। শুধুমাত্র তাই-ই নয়, পাঁচ রাজ্যের নির্বাচনে চারটি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির।

Image

বিজেপির জয়ের পর প্রশ্ন উঠেছিল যোগী আদিত্যনাথের ডেপুটি পদে কারা থাকবেন? কারণ, কেশব প্রসাদ মৌর্য এবার পরাজিত হয়েছেন। নির্বাচন থেকে অব্যহতি দিয়েছেন দীনেশ শর্মা। তবে সেই কেশব প্রসাদ মৌর্যকে বিধান পরিষদের নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনল বিজেপি। তিনিই থাকছেন যোগীর ডেপুটি পদে। সঙ্গে থাকছেন ব্রজেশ পাঠক।

রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ, ডেপুটিতে ফিরছেন কেশব 

রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ, ডেপুটিতে ফিরছেন কেশব 
রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ, ডেপুটিতে ফিরছেন কেশব

যোগীর মন্ত্রীসভায় কারা জায়গা পাবেন? সেই তালিকায় উঠে আসছে জীতিন প্রসাদ, সতীশ শর্মা, একে শর্মা, আশীষ প্যাটেল, সঞ্জয় নিশাদ, সন্দীপ সিং, বিএল বর্মা, বেবী রাণী মৌর্যদের নাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত