নজরবন্দি ব্যুরোঃ ‘দা কপিল শর্মা’ শো-এর জনপ্রিয়তা একেবারে তুঙ্গে রয়েছে। প্রতি শনি ও রবিবার এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকেন বহু মানুষ। আর এই অনুষ্ঠান দেখে রীতিমতো হাসিতে ফেটে পড়েন সবাই। এই অনুষ্ঠানে দেখা যায় তারকাদের।
আরও পড়ুনঃ রক্ত দিয়ে তৈরি হল দ্য কাশ্মীর ফাইলসের পোস্টার, কী বললেন পরিচালক?


আর তাঁদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন কপিল শর্মা । তার জেরেই অনুষ্ঠানের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে থাকে। কিন্তু এবার সাময়িক ভাবে বন্ধ থাকছে সেই শো। কিন্তু কি কারণে বন্ধ হচ্ছে। সুত্রের খবর কপিল শর্মা আগামী একমাস বিশেষ এক শোয়ের জন্য আমেরিকাতে থাকবেন। আর সেই কারণেই অস্থায়ীভাবে শুটিং বন্ধ থাকবে দ্য কপিল শর্মা শোয়ের।

জানা গিয়েছে, এমনিতেই কপিল শর্মা শোয়ের নতুন সিজন আসার কথা। শোয়ের ফরম্যাটও নাকি বদলে দেবে চ্যানেল কর্তৃপক্ষ। আর সেই কারণেই নাকি অস্থায়ীভাবে শো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য সম্প্রতি ‘দা কাশ্মীর ফাইলস’ নিয়ে টুইটারে এই শো বিতর্কে জড়িয়ে পড়েছিল।
বন্ধ হচ্ছে ‘দা কপিল শর্মা’ শো!
তারপরই এই শো বন্ধ করার ডাক দেওয়া হয়। #TheKapilSharmaShowboikot বলেও টুইটারে ট্রেন্ডিং শুরু হয়ে গিয়েছিল। তবে পরে সেই বিতর্ক মিটে যায়। অবশ্য এই কারণের জন্য একেবারেই এই শো বন্ধ হচ্ছে না।









