নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয় বর্ষপুর্তিতেই ছাড়বেন মুখ্যমন্ত্রীর কুর্শি! কর্ণাটকের রাজনীতিতে জোর চর্চা মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে নিয়ে। দিন কয়েক ধরেই গুঞ্জন এবার পদ ছাড়বেন তিনি। দিনে দিনে তাঁর বিরুদ্ধে একে একে দল ভারী হচ্ছে কর্ণাটকের গেরুয়া শিবিরে।
আরও পড়ুনঃ দিল্লিতেও কৌশল সাজাবেন একসঙ্গে, মমতার সফরসঙ্গী হচ্ছেন মুকুল


অনেকেই বলছেন বয়সের কারণে আর দল সামলাতে পারবেন না তিনি। অভিযোগের পরেও যদিও নিজের জায়গায় অনড় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন উচ্চপক্ষ না বলা পর্যন্ত পদ ছাড়বেন না । তবে জল্পনা তীব্র আকার নিয়েছে গত পরশু ইয়েদুরাপ্পা আর মোদি সাক্ষাৎ।
অনেকেই যদিও মনে করছেন পদত্যাগের কারণেই বৈঠক, তবে গতকাল জল্পনার মাঝেই ইয়েদুরাপ্পার দফতর সূত্রে জানানো হয়েছে বেঙ্গালুরু পেরিফেরাল রোড, মেকেদাতু প্রকল্প সহ একাধিক উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার জন্যই দিল্লি গিয়েছিলেন তিনি। সঙ্গেই তিনি জানিয়েছিলেন সামনের মাসে ফের আসবেন দিল্লি।
দ্বিতীয় বর্ষপুর্তিতেই ছাড়বেন মুখ্যমন্ত্রীর কুর্শি! ২৬ এই ইস্তফা দিতে পারেন ইয়েদুরাপ্পা।
ইয়েদুরাপ্পার বক্তব্য ছিল ‘‘ওঁরা আমাকে দলের শক্তি বাড়ানোর কথা বলেছেন। এমনকী শুক্রবার প্রধানমন্ত্রীও সেই কথা বলেছেন।’ অমিত শাহ, নাড্ডা, রাজনাথ সিং এঁরা সকলেও একই কথা বলেছেন বলেও জানিয়েছিলেন বর্ষীয়াণ নেতা। সঙ্গে যোগ করেন, ” আমি ওঁদের জানিয়েছি দলের শক্তি বৃদ্ধি করতে আমি দিনরাত এক করে কাজ করব। আগামী লোকসভা নির্বাচনে দল যাতে ২৫টি আসনে জয়লাভ করতে তা নিশ্চিত করতে সব রকম চেষ্টা করার ব্যাপারে ওঁদের কথা দিয়েছি আমরা।’’
সেই দিক থেকে অনেকেই ইয়েদুরাপ্পা ইস্যু নিয়ে ভবনা বন্ধ করলেও ফের সুর উঠেছে কর্ণাটকের বিজেপি শিবির থেকে। সেখানের নেতাদের মতে নিজের পদত্যাগের বিষয়েই কথা বলে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের মতে প্রথম থেকেই মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তাঁর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়ে উত্তরসূরী ঠিক করুক কেন্দ্র। আগামী ২৬ জুলাই মুখ্যমন্ত্রিত্বের দু’বছর পূর্ণ হবে তাঁর। রাজ্যের গেরুয়া শিবির ভাবছে ইয়েদুরাপ্পা দ্বিতীয় বর্ষপুর্তিতেই ছাড়বেন মুখ্যমন্ত্রীর কুর্শি!









