উত্তাল বাংলাদেশ, সরে যেতে পারে মেয়েদের T-20 বিশ্বকাপ

women t20 world cup 2024: মনে করা হচ্ছে বাংলাদেশ থেকে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়তো সরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশে সংরক্ষণ-বিরোধী আন্দোলনে কয়েকশো মানুষের মৃত্যুর পর আজ পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছেড়েছেন। এই পরিস্থিতিতে চরম অনিশ্চয়তায় বাংলাদেশের ক্রীড়াক্ষেত্র। বিশেষ করে ক্রিকেট। চলতি বছর মহিলাদের বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির কড়া নজরে বাংলাদেশ। চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশ আয়োজন করবে মহিলাদের টি২০ বিশ্বকাপ।

আর এই বিশ্বকাপের কয়েকমাস আগে বাংলাদেশের পরিস্থিতি চিন্তায় রেখেছে আইসিসিকে। তাই বাংলাদেশ থেকে সরতে পারে মহিলাদের টি২০ বিশ্বকাপ। ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। কিন্তু বাংলাদেশের এই অশান্ত পরিবেশে সেই বিশ্বকাপ করা যাবে কিনা তা নিয়ে এখন থেকেই তীব্র সন্দেহ দানা বেঁধেছে।

এর আগে আইসিসির সভা শেষ হয়ে গিয়েছে জুলাই মাসে। তখন আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছিল যে ‘আমরা বাংলাদেশের পরিস্থিতির উপরে কড়া নজর রাখছি’। কিন্তু আজকের ঘটনা পুরো ব্যবস্থাটাকেই উলটপালট করে দিয়েছে। ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাংলাদেশের শেষ হয়ে গিয়েছে হাসিনা সরকারের কার্যকাল।

উত্তাল বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার গঠনের কাজ চলছে। আর সেই সরকারের প্রধান হবেন বাংলাদেশের সেনাপ্রধান। ফলে পরিস্থিতি এখন এতটাই উদ্বিগ্নের যে বিশ্বকাপের মত একটা এত বড় টুর্নামেন্ট সেখানে করা যাবে কিনা তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে আইসিসি। দশ দলের এই বিশ্বকাপ টুর্নামেন্ট বাংলাদেশের সিলেট এবং ঢাকাতে হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে ঢাকার যা পরিস্থিতি এই টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উত্তাল বাংলাদেশ, সরে যেতে পারে মেয়েদের T-20 বিশ্বকাপ

তাই বিশ্বকাপের ভেন্যু বদলে যেতে পারে। কারণ বিশ্বকাপ শুরু হওয়ার কথা অক্টোবর মাসে। এই কয় মাসের মধ্যে বাংলাদেশ কি শান্ত হবে। সঠিকভাবে পরিচালিত করতে পারবে দেশকে। এখানকার আইন-শৃঙ্খলা বিচার ব্যবস্থা সবকিছু কি নিয়ন্ত্রণে আনতে পারবে? এই প্রশ্ন কিন্তু বারবার আসছে আইসিসির কর্তাদের মাথায়। ফলে মনে করা হচ্ছে বাংলাদেশ থেকে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়তো সরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর