Malala Yousafzai: মহিলাদের স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে, হিজাব বিতর্কে সরব মালালা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কর্ণাটকে কয়েক দিন ধরেই চলছে হিজাব বিতর্ক। যা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। এবার তা নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি জানিয়েছেন হিজাব পড়া মহিলাদের স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে, এটি ভয়ঙ্কর ঘটনা। ভারতীয় রাজনীতিকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, এবার মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করুন আপনারা।

আরও পড়ুনঃ Weather Updates: আগামী ২ ঘণ্টায় বৃষ্টিতে ভাসবে দুই বঙ্গ, আর কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

উল্লেখ্য, গত মাস থেকে শুরু হয়েছে হিজাব বিতর্ক। কর্ণাটকের উদিপির একটি সরকারী মহিলা কলেজে্র ছয় জন মহিলা হিজাব পড়ে প্রবেশ করে। যা ঘিরে উদিপির ডানপন্থী সংগঠনগুলি বিরোধ করতে শুরু করে। সেই বিতর্ক কর্ণাটক ছাড়িয়ে দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। এমনকি বিশ্বের দরবারেও এনিয়ে আলোচনা শুরু হয়েছে।

এদিন ট্যুইট করে মালালা লেখেন,”ছাত্রীদের শিক্ষা অথবা হিজাব বেছে নিতে হবে। এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।  হিজাব পড়ে মহিলাদের স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে, এটি ভয়ঙ্কর ঘটনা। ভারতীয় রাজনীতিকদের উদ্দেশ্যে তাঁর বার্তা এবার মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করুন আপনারা।

মহিলাদের স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে, সরব মালালা

মহিলাদের স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে, সরব মালালা
মহিলাদের স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে, সরব মালালা 

ইতিমধ্যেই কর্ণাটক এবং পুদুচেরিতে একই ঘটনা ঘটতে দেখা গিয়েছে। রাজ্যে শান্তি বিজায় রাখার জন্য আহবান জানিয়েছে কর্ণাটক হাইকোর্ট। হিজাব কেন পড়তে দেওয়া হবে না? তা নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। হিজাব পড়াকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হোক। আদালতের কাছে আর্জি মুসলিম পড়ুয়াদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত