Weather Updates: আগামী ২ ঘণ্টায় বৃষ্টিতে ভাসবে দুই বঙ্গ, আর কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  কিছুতেই পিছু ছাড়ছে না বৃষ্টি। গ্রীষ্ম হোক বা শীত, বৃষ্টির ভ্রুকূটি লেগেই রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবার গোটা উত্তর ভারতই বৃষ্টিতে ভাসতে চলেছে। ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে। এই সময় বাতাসের গতিবেগ থাকবে ২০ থেকে ৪০ কিলোমিটার।

আরও পড়ুনঃ Indian Army: ‘চিনার কোর’, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ বন্ধ হল ভারতীয় সেনার।

আজ, বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে ৷ আলিপুর আবহাওয়াবীদদের মতে, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৷ বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ৷ কলকাতা-সহ রাজ্যজুড়ে আজ, বুধবার সকালে কুয়াশা। কোথাও হালকা, মাঝারি আবার কোথাও ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে কোথাও কোথাও। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কলকাতায়।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা থেকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে মেঘলা আকাশ ৷ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি বাড়তে পারে আগামিকাল, বৃহস্পতিবার থেকে। পশ্চিমের জেলা গুলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম।

আগামী ২ ঘণ্টায় বৃষ্টিতে ভাসবে দুই বঙ্গ, আর কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

আগামী ২ ঘণ্টায় বৃষ্টিতে ভাসবে দুই বঙ্গ, আর কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?
আগামী ২ ঘণ্টায় বৃষ্টিতে ভাসবে দুই বঙ্গ, আর কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে উপরের দিকের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ, বুধবার থেকে বৃষ্টি শুরু হবে। আগামিকাল, বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে এবং শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। শনিবার থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। ফের রবিবারের মধ্যে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন