Indian Army: ‘চিনার কোর’, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ বন্ধ হল ভারতীয় সেনার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের অধীনস্থ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ১৫ নম্বর কোরের ( যা ‘চিনার কোর’ নামে পরিচিত) ফেসবুক (Facebook) এবং ইনস্টাগ্রাম (Instagram) পেজ। আচমকাই ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ বন্ধ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে চিনার কোরে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত সেনা বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই ঘটনার কোন কারন ব্যাখ্যা করা হয়নি।

facebook Instagram

আরও পড়ুনঃ বলিউডে অভিষেক করেছে শাহরুখ কন্যা সুহানা, ‘স্টার কিড’ হওয়ায় কি এই সুযোগ?

army 2

আচমকাই ফেসবুক এবং ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর এই ঘটনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারন, ভারতীয় সেনার ১৫ নম্বর কোরের কাঁধে গুরুদায়িত্ব রয়েছে নিয়ন্ত্রন রেখা(LOC) কন্ট্রোলের। পাশাপাশি, জম্মু ও কাশ্মীর উপত্যকার সন্ত্রাস দমনের দায়িত্ব রয়েছে এই কোরের হাতেই।

ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ বন্ধ হল ভারতীয় সেনার

ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ বন্ধ হল ভারতীয় সেনার
ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ বন্ধ হল ভারতীয় সেনার

কিন্তু আচমকাই কেন বন্ধ করে দেওয়া হল ভারতীয় সেনার এই গুরুত্বপূর্ণ কোরের দুই অফিশিয়াল অ্যাকাউন্ট? সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কিছু জানানো না হলেও নাকি কারন জানিয়েছে ফেসবুকের মূল সংস্থা মেটা(Meta)।

fb

সূত্রের দাবি, নেটমাধ্যমের কোনও ভুয়ো খবর শেয়ার করার কারণে মেটা-র তরফে সাময়িক ভাবে ‘ব্লক’ করা হয় চিনার কোরের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন