নজরবন্দি ব্যুরোঃ হিজাব বিতর্কে তোলপাড় সারা দেশ। বিতর্কের আবহে মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। পড়ুয়াদের সমর্থনে ট্যুইট করে তিনি জানিয়েছেন, বিকিনি হোক, অথবা ঘোমটা বা জিন্স অথবা হিজাব। কী পরবেন তা নির্ধারণের অধিকার মহিলাদের রয়েছে। সঙ্গে জুড়ে দিলেন লড়কি হু লড় শকতি হু হ্যাশট্যাগ।
আরও পড়ুনঃ Malala Yousafzai: মহিলাদের স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে, হিজাব বিতর্কে সরব মালালা


একইসঙ্গে ট্যুইটারে তিনি আরও লেখেন, এটা প্রত্যেকের সাংবিধানিক অধিকার। এভাবে মহিলাদের ওপর এধরনের ব্যবহার বন্ধ করুন। প্রিয়াঙ্কার ট্যুইটকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।
Whether it is a bikini, a ghoonghat, a pair of jeans or a hijab, it is a woman’s right to decide what she wants to wear.
This right is GUARANTEED by the Indian constitution. Stop harassing women. #ladkihoonladsaktihoon
Related Newsশুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে খুন, ঘটনাস্থলেই মৃত চন্দ্রনাথ রথপালাবদলের পর বড় পদক্ষেপ! অস্ত্র মামলায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 9, 2022
উত্তরপ্রদেশের নির্বাচনে ‘লড়কি হু, লড় শকতি হু’ এই স্লোগানকে সামনে রেখে প্রচারে নেমেছে কংগ্রেস। যোগী সরকারের আমলে মহিলাদের ওপর যে ধরনের অত্যাচার করা হইয়েছে তার জবাবে মহিলাদেরকেই বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রিয়াঙ্কা। কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্কের মধ্যে মুখ খুললেন তিনি।
উল্লেখ্য, গত মাস থেকে শুরু হয়েছে হিজাব বিতর্ক। কর্ণাটকের উদিপির একটি সরকারী মহিলা কলেজে ছয় জন মহিলা হিজাব পড়ে প্রবেশ করে। যা ঘিরে উদিপির ডানপন্থী সংগঠনগুলি বিরোধ করতে শুরু করে। সেই বিতর্ক কর্ণাটক ছাড়িয়ে দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। এমনকি বিশ্বের দরবারেও এনিয়ে আলোচনা শুরু হয়েছে।
কী পরবেন তা নির্ধারণের অধিকার মহিলাদের রয়েছে, সরব প্রিয়াঙ্কা

ইতিমধ্যেই কর্ণাটক এবং পুদুচেরিতে একই ঘটনা ঘটতে দেখা গিয়েছে। রাজ্যে শান্তি বিজায় রাখার জন্য আহবান জানিয়েছে কর্ণাটক হাইকোর্ট। যে কোনও অশান্তিকর ঘটনা ঘটলেই দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত কর্ণাটক সরকারের। তিন দিনের জন্য বন্ধ সমস্ত স্কুল কলেজ। হিজাব কেন পড়তে দেওয়া হবে না? তা নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। হিজাব পড়াকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা হোক। আদালতের কাছে আর্জি মুসলিম পড়ুয়াদের।









