বড়ো সাফল্য বাংলা পক্ষের, ফর্ম এবং এটিএম এ বাংলা আনছে উত্তরবঙ্গ পোস্টাল ডিপার্টমেন্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড়ো সাফল্য বাংলা পক্ষের, ফর্ম এবং এটিএম এ বাংলা আনছে উত্তরবঙ্গ পোস্টাল ডিপার্টমেন্ট। প্রায় দুই বছর আগে গড়ে ওঠা এই সংগঠনটি প্রথম থেকেই তীব্র বিরোধিতা করে এসেছে ব্যাংক, পোস্ট অফিস, রেল টিকিট সহ আরো অন্যান্য পরিষেবা বাংলায় না পাওয়ার জন্যে ।

আরও পড়ুনঃ দূর্নীতি মুক্ত বাংলা এবং বিজেপি। ফুলে বিষের গন্ধ? #Editorial

সেই মর্মে বাংলা পক্ষ সংগঠনের বিভিন্ন জেলা প্রতিনিধিরা গিয়ে ব্যাংক, পোস্ট অফিস এবং অন্যান্য সরকারি ক্ষেত্রে ডেপুটেশন ও দিয়েছে । তারই সুফল মিলল আজ। উত্তরবঙ্গ রিজিওনের পোস্ট ডিপার্টমেন্ট বাংলা পক্ষ কে চিঠি দিয়ে জানালো যে তারা শীঘ্রই সকল ফর্মে এবং এটিএম এ বাংলা আনতে চলেছে স্থানীয় মানুষের সুবিধার্থে ।

প্রায় ছয় মাস আগে শিলিগুড়ি বাংলা পক্ষের সদস্যরা শিলিগুড়ি পোস্ট অফিসে যান এবং পোস্ট মাস্টার কে ডেপুটেশন দেন সকল পরিষেবা বাংলায় করার দাবিতে ।

বড়ো সাফল্য বাংলা পক্ষের, ৮৬% বাঙালির রাজ্যে অবস্থিত শিলিগুড়ির স্থানীয় মানুষেরাও সেদিন বাংলা পক্ষের সহযোদ্ধাদের সাথে এগিয়ে এসে একই আওয়াজ তুলেছিলেন । হয়তো তারই ফল আজকে পেলো সমস্ত শিলিগুড়ি বাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর