নজরবন্দি ব্যুরো: রাজ্য জুড়ে শীতের আমেজ। নভেম্বরের মাঝেই রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রার পারদ নেমে গেল ১০ ডিগ্রির নিচে! তাই শীত শীত ভাব কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে। আর আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: চাকরি প্রার্থীদের হয়রানি করা হচ্ছে, নিয়োগ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ উষ্ণতা ২৯.৪, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজ ভোরের দিকে কুয়াশা থাকবে আর তার সাথে রয়েছে শীত শীত ভাব। এবং সন্ধের পর থেকে তাপমাত্রা আরও নামবে। আজ শহরের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৩২ শতাংশ। পরিষ্কার আকাশ।
গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি। অর্থাৎ একেবারে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ার মধ্যে হাওয়ায় শীতের কাঁপুনি। নিম্নচাপের বাধা না এলে একেই শীতের ইনিংস শুরু হল বলে ধরে নেওয়া যেতেই পারে। অন্যদিকে পুরুলিয়ায় উষ্ণতা ৯.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই মরশুমের শীতলতম দিন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীত এসে যাবে খুব তাড়াতাড়ি।

আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেলে ও এখনো পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া প্রবেশ করতে পারছিল না পশ্চিমবঙ্গে। কিন্তু এবার পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গে উত্তরের হাওয়া বইতে শুরু করবে খুব শীঘ্রই। ফলে ক্রমেই দুই বঙ্গের তাপমাত্রা নিম্নমুখী হবে। সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বঙ্গে শীতের আমেজ, একধাক্কায় ৩ ডিগ্রি কমলো তাপমাত্রা
অন্যদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, রায়লসীমা, করাইকল, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং মাহেতে মঙ্গলবারও বৃষ্টি জারি থাকবে । উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীর এবং হিমালয় ক্ষেত্রে বরফ পড়বে৷ উত্তর ভারত তাপমাত্রা পড়বে৷ বিহার,উত্তরপ্রদেশ ঠাণ্ডাও বাড়বে।



