নিম্নচাপের বাধায় শীতের ছন্দপতন, নতুন সপ্তাহে বাড়বে তাপমাত্রা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে শীতের প্রভাব কমছে, পশ্চিম ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস পর্যটকদের আকর্ষণ করছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শীতের পথে ফের বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় বাংলার তাপমাত্রা আবার বাড়তে চলেছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, এবং বর্ধমানের মতো জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় আবহাওয়া শুষ্ক থাকবে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট আকার ধারণ করে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে বাংলায় জলীয় বাষ্প প্রবেশ করছে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। তবে নিম্নচাপের প্রভাব কমলে সপ্তাহের শেষে শীতের আমেজ ফিরে আসতে পারে।

উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং এবং সান্দাকফুতে তুষারপাত হতে পারে। ইতিমধ্যেই তুষারপাতের খবরে পর্যটকেরা ভিড় জমাতে শুরু করেছেন।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ কেটে গেলেও দক্ষিণবঙ্গে এখনও জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই। তবে আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতের প্রকোপ বাড়বে। পশ্চিমি জেলাগুলোতেও তখন শীতের কামড় অনুভূত হবে।

আবহাওয়ার বিশেষ সতর্কতা:

  • দার্জিলিং ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা।
  • তুষারপাতের কারণে পাহাড়ি এলাকায় যাতায়াতের সময় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর