নজরবন্দি ব্যুরো : শীতের দোসর পশ্চিমী ঝঞ্ঝা , ভরা পৌষেও নেই শীত। চরচর করে বাড়ছে তাপমাত্রা। বিগত কয়েকদিনে, সবমিলিয়ে প্রায় ৬ ডিগ্রি বেড়েছে কলকাতার তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় প্রায় ২ ডিগ্রিরও বেশি। এর ফলে শীতের ন্যূনতম আমেজটুকুও উধাও। সকাল থেকেই মেঘলা আকাশ। যার জেরেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। আজ থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা চলবে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের ঠান্ডা হাওয়া দক্ষিণবঙ্গে কোনো মতেই ঢুকতে পারছে না।
আরও পড়ুন: ট্রাম্প সমর্থককারীদের হামলায় রণক্ষেত্র ক্যাপিটাল বিল্ডিং
শীতের দোসর পশ্চিমী ঝঞ্ঝা , আবার অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে ২৪ ঘণ্টা পর থেকে পারদ নামার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে মোট পাঁচ ডিগ্রি পারদ নামতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আলতো রোদ গায়ে মেখে চেনা সুর্যোদয়ে আজ ঘুম ভেঙেছে কলকাতার। তবে এবার শীতের দাপট কাটিয়ে উষ্ণতা বেড়েছে কল্লোলিনী তিলোত্তমার। কবে দেখা মিলবে শীতের? আমজনতা আবার কবে ফিরে পাবে শীতের আমেজ। প্রশ্ন একটাই।
আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, পারদ কমতে শুরু করলেও, নিম্নচাপের কারণেই শীতের ব্যাঘাত ঘটবে। আকাশ মেঘলা থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে অস্বস্তি। নিম্নচাপের কারণেই সারাদিন স্বল্প হলেও মেঘলা থাকবে কলকাতার আকাশ। কিছুটা হলেও অস্বস্তি বাড়বে। এদিন হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে। গত কয়েকদিন ধরেই পারদ কমতে শুরু করলেও, নিম্নচাপের কারণেই শীতের ব্যাঘাত ঘটল। আকাশ মেঘলা থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে অস্বস্তি।
তবে,বর্তমানে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বেশ ভালো রকম শীত অনুভূত হচ্ছে। রীতিমত গরম পোশাক পড়া শুরু করেছেন জেলার বাসিন্দারা। সকাল থেকেই কুয়াশায় ঢেকে যাচ্ছে আকাশ। এখনই পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছে ১৫ ডিগ্রিতে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। সোমবার উপকূলবর্তী অঞ্চল দীঘায় তাপমাত্রা রয়েছে ১৬.৯ ডিগ্রি। এর তুলনায় কিছুটা কম তাপমাত্রা উত্তরবঙ্গে। দিন জলপাইগুড়িতে তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং কোচবিহারে ১৪.১ ডিগ্রি।



