নজরবন্দি ব্যুরোঃ সমস্ত কিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই জাঁকিয়ে বসত শীত। সেইমত যতই দিন এগোচ্ছিল ভোর ও রাতের দিকে ততই শীতের আমেজ অনুভূত হচ্ছিল রাজ্যবাসীর। এমনকি পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু জেলায় নামতে শুরু করেছিল তাপমাত্রা। কিন্তু পূবালী হাওয়ার দাপটে র ফলে চলতি মাসের মাঝামাঝি সময় এসে কার্যত উধাও শীত। যারফলে মনখারাপ শীতবিলাসীদের।
আরও পড়ুনঃ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি নিয়ে বৈঠক
এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছে, যে পূবালী হাওয়ার দাপটের ফলে আজ থেকেই কমতে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। যারফলে, রাতারাতি উধাও হয়ে গিয়েছে শীতের আমেজ। তাই শীতের পোশাক নিয়ে বেড়িয়ে চরম অস্বস্তি তে রাজ্যবাসী। আরও জানা গিয়েছে গতকাল যেখানে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি । তবে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২১ থেকে ২২ ডিগ্রি।
তাই এখনই হয়ত দেখা মিলবে না জোড়াল শীত। তবে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হওয়া নিম্নচাপ চেন্নাই উপকূলে প্রবেশ করায়, সরাসরি কোন প্রভাব এখানে না পড়লেও প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে পশ্চিমবঙ্গে। তার জেরে আগামী সপ্তাহের শেষের দিক থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে।
দেখা দিতেনা দিতেই উধাও শীত, বিশেষ ঘোষণা হাওয়া অফিসের ?

তবে আগামী কয়েকদিন জোড়াল শীতের দেখা না মিললে ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়ে গিয়েছে রাজ্যের একাধিক জেলায়। যারমধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনা। তবে মনে করা হচ্ছে আগামী মাসের মাঝামাঝি সময় থেকেই স্বমহিমায় শীত ফিরবে রাজ্যে।




