রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি নিয়ে বৈঠক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা। বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি নিয়ে হতে পারে বৈঠক। রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি এসপিদের। বৈঠকে থাকার নির্দেশ সীমান্ত লাগোয়া জেলাগুলির ডিএমদেরও। যদিও নবান্ন সূত্রে খবর, এদিন বৈঠকে উপস্থিত থাকবেন না ডিএমরা। 

আরও পড়ুনঃ বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি, পাল্টা প্রস্তাব আনছে রাজ্য

গত মাসেই পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তবর্তী তিন রাজ্য অসম, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধির নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মক্ষেত্রের পরিসর ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়। ওই এলাকার মধ্যে তল্লাশি, বাজেয়াপ্ত করা এবং গ্রেফতারির ক্ষমতা বিএসএফকে দেওয়া হয়। সীমান্তে সন্ত্রাস প্রতিরোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছেন পাঞ্জাবের চরণজিৎ সিং চান্নির সরকার। বারবার এই ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দেন তিনি। 

সূত্রের খবর, আগামী সপ্তাহেই বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধির বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। তাঁর আগে শুক্রবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন বিরোধিতা করছে রাজ্য সরকার? সেই নিয়ে আলোচনা হবে এদিনের বৈঠকে। যদিও এদিনের বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এসপিরা উপস্থিত থাকলেও উপস্থিত থাকছেন না ডিএমরা। এমনটাই নবান্ন সূত্রে খবর। 

রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, বিএসএফের গুলিতে মৃত ৩ 

রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, বিএসএফের গুলিতে মৃত ৩
রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, বিএসএফের গুলিতে মৃত ৩

 অন্যদিকে, রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব -এর সফরের দিনই কোচবিহারের সিতাইয়ের সাত ভাণ্ডারি সীমান্তে বিএসএফের গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যেই দু’জন বাংলাদেশী এবং একজন ভারতীয় বলে জানা গিয়েছে। আহত এক সেনা জওয়ান। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোরে গরুপাচার রুখতেই গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সিতাই থানার পুলিশ। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত