বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি, পাল্টা প্রস্তাব আনছে রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাঞ্জাব, অসম এবং পশ্চিমবঙ্গ তিন রাজ্যের বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্ত লাগোয়া বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধির অনুমতি দেয় কেন্দ্র সরকার। কারণ হিসাবে বলে হয়েছিল সীমান্তে সন্ত্রাস প্রতিরোধ। গত মাসে পাশ হওয়া এই নীতির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। আগামী সপ্তাহেই কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। এমনটাই সূত্রে খবর।

আরও পড়ুনঃ গরুপাচার কাণ্ডে নয়া মোর, আরও চার বিএসএফ কর্তাকে তলব সিবিআই এর

গত মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, বিএসএফের কর্মক্ষেত্র ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে। ওই বিস্তীর্ণ এলাকায় গ্রেফতারি, বাজেয়াপ্ত করা এবং তল্লাশির ক্ষমতা দেওয়া হয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সকে।

বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি, নতুন প্রস্তাব আনল পাঞ্জাব

বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি, নতুন প্রস্তাব আনল পাঞ্জাব 
বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি, নতুন প্রস্তাব আনল পাঞ্জাব

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার বিপুল সমর্থন নিয়ে পাঞ্জাব বিধানসভায় প্রস্তাব পাশ করায় কংগ্রেস সরকার। এদিন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি জানিয়েছেন, আমরা পাঞ্জাবের মানুষের সুরক্ষার প্রতি দায়বদ্ধ। এরপর সুপ্রিম কোর্টে যেতে হলেও আমরা রাজি রয়েছি।

তিনি আরও বলেন, সীমান্ত লাগোয়া ৫ কিলোমিটারের এলাকায় ড্রাগস এবং অন্যান্য জিনিসের অবৈধ কারবার রুখতে কেন্দ্রের আরও নজরদারি বাড়ানো প্রয়োজন। এবিষয়ে কেন্দ্রকে জানিয়েছেন তিনি। কিন্তু আকালি দল সরকারের এই প্রস্তাবের বিরোধিতা করছে।

অবশ্য শুরু থেকেই এই একতরফা সিদ্ধান্ত সরাসরি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ওপর আঘাত এনেছে বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। একই ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি পাঞ্জাব সরকারের দেখানো পথে হেঁটেই সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত