নজরবন্দি ব্যুরো: ২০১৬ সালের নভেম্বর মাস, আচমকাই ৫০০ ও ১০০০ টাকার নোট বন্ধ করার ঘোষণা করেছিল মোদী সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তে থতমত খেয়ে গেছিল সমগ্র দেশবাসী। এরপর বাজারে আসে নতুন ৫০০ টাকার নোট। ১০০০ টাকার ব্যবহার বন্ধ করে নিয়ে আসা হয় ২০০০ টাকার নোট। সাত বছর পর ২০০০ টাকা বন্ধ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এবার আলোচনা শুরু হয়েছে, ফের বাজারে ফিরতে পারে ১০০০ টাকার নোট। এনিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল আরবিআই।
আরও পড়ুন: আগামী কয়েক ম্যাচে অনিশ্চিত হার্দিক, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন অলরাউন্ডার?


২০১৬ সালের ৮ নভেম্বর রাত ৮টায় ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করে ২০০০ টাকার নোট বাতিল করে। এবার শোনা যাচ্ছে ফের ১০০০ টাকার নোট ফেরত আসছে। এই খবর নিয়ে চারিদিকে শোরগোল উঠতেই খোদ আরবিআই বিষয়টি স্পষ্ট করেছে। তারা জানিয়েছে, এখনই ১০০০ টাকার নোট পুনরায় চালু করার কোনও পরিকল্পনা নেই। অর্থাৎ বাজারে ২০০০ টাকার ব্যবহার বন্ধ হয়েছে এবং ১০০০ টাকার নোট ফিরছে না।

গত মে মাসে আরবিআই (RBI) ২০০০ টাকা নোট বাতিলের ঘোষণা করেছিল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোট সরিয়ে নেওয়ার জন্য মেয়াদকাল দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তা বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়। ইতিমধ্যেই বিপুল নোট ফেরত এসেছে তবে এখনও বাজারে ১০,০০০ কোটি টাকার দুহাজারের নোট রয়েছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। জানা গিয়েছে, গত মে মাসে ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণার সময়ে বাজারে ৩.৪ লক্ষ কোটি টাকারও বেশি দু’হাজারের নোট ছিল। যার ৮৭ শতাংশ ফেরত এসেছে। তবে এখনও ১০,০০০ কোটি টাকার দুহাজারের নোট বাজারে ঘুরছে।


২০০০ হাজার টাকার নোট বাজারে ঘুরলেও এর মেয়াদ শেষ অর্থাৎ কেউই আর ২০০০ টাকা লেনদেনের জন্য ব্যবহার করতে পারবেন না। সম্প্রতি অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন ১০০০ টাকার নোট ফেরত আসছে। তবে আরবিআই ইতিমধ্যেই তাঁদের অবস্থান জানিয়ে দিয়েছে।
২০০০ টাকা উঠতেই বাজারে ফিরছে ১০০০-এর নোট! কী জানাল RBI








