গত মাসেই ‘ইন্ডিয়া’ জোট ছেড়ে ‘এনডিএ’-তে ফিরেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। এরপর দু’সপ্তাহ পেরোয়নি। এরইমধ্যে ফের তাঁর বিরোধী শিবিরে প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়ে গেল। সম্প্রতি লালু প্রসাদ যাদব এক সাক্ষাৎকারে বুঝিয়ে দিয়েছেন নীতীশ কুমার ফিরতে চাইলে তাঁর অসুবিধা নেই। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রীর মুখেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা যায়। তাহলে ব্যপারটা কী?



আরও পড়ুন: কেন্দ্রের মনোভাব বাংলা বিদ্বেষী? সন্দেশখালিকাণ্ডের নেপথ্যে ইডি-বিজেপি বন্ধুতা দেখছেন মমতা
সম্প্রতি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো (RJD Supremo) লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) প্রশ্ন করা হয়েছিল, ‘নীতীশ কুমার যদি জোটে ফিরতে চান, তাহলে কি তাঁকে আবারও স্বাগত জানানো হবে?’ এর উত্তরে লালু বলেন, ‘আগে ওঁকে ফিরে আসতে দিন, তারপর তো সব হবে।’ আরজেডি প্রধানের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

লালুর মন্তব্যের পরই নীতীশ কুমারকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কে কী বলছে আমি জানি না। আরজেডির সঙ্গে ঠিকভাবে কাজ করা যাচ্ছিল না, তাই জোট ছেড়েছি। তবে আমি শরিক ও বিরোধী উভয় শিবিরের সঙ্গেই ভালো সম্পর্ক রেখে চলি। কারও সঙ্গে দেখা হলেই করমর্দন করি।’ নীতীশ কুমারও জল্পনা খারিজ করলেন না। দুপক্ষের বক্তব্যের পর ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে।


নীতীশে ‘না’ নেই লালুর, ফের ইন্ডিয়া জোটে বিহারের মুখ্যমন্ত্রীর প্রত্যাবর্তনের জল্পনা শুরু

ভারতীয় রাজনীতিতে অন্যতম নিদর্শন বিহার (Bihar Politics)। দু দশকে সরকার গঠন হয়েছে পাঁচবার। মুখ্যমন্ত্রী থেকে গিয়েছেন নীতীশ কুমার। ২০২২ সালের ৯ আগস্ট এনডিএ থেকে বেরিয়ে বিহারে রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের সঙ্গে এক হয়ে মহাগাঠবন্ধন জোট তৈরি করেন। অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী হন তিনি। আরজেডি নেতা ও লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হন। দেড় বছরের মাথায় গত ২৮ জানুয়ারি ফের এনডিএ জোটে ফিরে যান নীতীশ কুমার। একইদিনে বিহারের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।







