Nawsad Siddiqi: আমার সংকল্প নিয়ে এগিয়ে যাবো, বিধানসভায় ফিরে বার্তা নওশাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা ৪২ দিন জেলে থাকার পর অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। জেল থেকে মুক্তির পর বিধানসভায় ফিরলেন নওশাদ। জানালেন, বিধানসভায় আমার যে লক্ষ্য, তা পুরণ করতে পারছি না। আমার সংকল্প নিয়ে এগিয়ে যাবো। সাফ বার্তা আইএসএফ বিধায়কের।

আরও পড়ুনঃ Amitabh Bachchan: নড়াচড়া এবং শ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে, গুরুতর আহত বিগ বি

এই মুহুর্তে বাজেট অধিবেশন চলছে বিধানসভায়। বিধানসভায় এবার বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেদিন উপস্থিত ছিলেন না নওশাদ। সেজন্য আফসোস করলেন। জানালেন, সরকারের পেশ করা এই বাজেট জনমুখী না হলে, মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পুরণ না হলে সমালোচনা করব।

1676276391 naushad 2

তাঁর কথায়, আমি ভেবেছিলাম আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দেবে ভেবেছিলাম। দমিয়ে রাখার চেষ্টা করা হবে। কিন্তু এতদিন ধরে জেলে বন্দি করে রাখবে, সেটা ভাবতে পারিনি। আমি এখনও বলছি প্রস্তুত রয়েছি। আমি এখনও ভেঙে পড়ছি না। তবে এখন যা মনোবল তাতে আরও ৪২ দিন হলে কোনও অসুবিধা হত না। আমি যে সংকল্প নিয়ে এসেছি, সেই সংকল্প নিয়ে এগিয়ে যাবো। তবে এমনটাও জানালেন তিনি ভেবেছিলেন স্পিকার হয়তো তাঁর হয়ে কথা বলবেন। কিন্তু সেটা হয়নি।

nawssad siddiqi 1

এদিন বিধানসভায় ভাঙা গাড়ি নিয়ে উপস্থিত হন নওশাদ। তবে কি তাঁর গাড়িতে ঢিল পড়েছিল সেই বার্তা দিতেই ভাঙা গাড়ি নিয়ে এলেন? নওশাদ অবশ্য জানিয়েছেন, সমস্ত কিছুর ফুটেজ রয়েছে। আমি কি করেছি সেটা জানি। আমার নতুন গাড়ি কেনার টাকা নেই। একইসঙ্গে তাঁর বক্তব্য, সারা বাংলার মানুষের দেখবে কি ভাবে একজন বিধায়কের ওপর হামলা চালানো হয়েছে।

আমার সংকল্প নিয়ে এগিয়ে যাবো, সাফ বার্তা নওশাদের 

ISFNaushadSiddiqi2 3COL 2
আমার সংকল্প নিয়ে এগিয়ে যাবো, সাফ বার্তা নওশাদের 

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফ কর্মীদের সঙ্গে পুলিশ সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় নওশাদ সহ একাধিক আইএসএফ কর্মীদের গ্রেফতার করা হয়। গত শনিবার অবশেষে ৪২ দিন জেলে থাকার পর মুক্তি পান নওশাদ। সোমবার বিধানসভায় ফিরলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত