নজরবন্দি ব্যুরোঃ অক্ষয় কুমার এবং রানি মুখোপাধ্যায় দুজন কে কেউ কখনই একসঙ্গে কোন সিনেমাতে অভিনয় করতে দেখেননি। এর কারণ কি শুধুমাত্র সুযোগের অভাব? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ? দুজনের মধ্যে নাকি চলছে এক অদৃশ্য ঠাণ্ডা লড়াই কেরিয়ারের একদম গোঁড়া থেকে।
আরও পড়ুনঃ সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল গোকুলাম, ৫-১ গোলে জয় ফেরেন্দোর ছেলেদের।



নব্বই দশকের প্রথম থেকেই দুই অভিনেতা, অভিনেত্রীর কেরিয়ার শুরু হয়েছিল। তবে রানির কেরিয়ারের শুরু হয়েছিল অক্ষয়ের কেরিয়ারের শুরুর কিছু আগে। অক্ষয় যখন তাঁর কেরিয়ারের শুরু করে তখন রানি ইতিমধ্যেই অনেক গুলো হিট ছবি দর্শক কে উপহার দিয়েছিল।
![]()


রানির কাছে হিন্দি ছবি ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ র প্রস্তাব এসেছিল প্রথমে রানি সেই ছবি করতে রাজি হয়েছিল কিন্তু পরে অক্ষয় এর নাম শুনে তিনি পিছিয়ে যান। কারণ অক্ষয় তখন নবাগত ছিলেন। এর পরে রবিনা টন্ডনকে অক্ষয়ের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়।

এর তিন বছর পর ‘সংঘর্ষ’ ছবিটিতে একই জিনিসের পুনরাবৃত্তি হয়। অক্ষয় এর বিপরীতে অভিনয় করার প্রস্তাব পেয়ে খারিজ করে দেয় রানি। প্রীতি জ়িন্টা কে রানির বদলে ওই সিনেমাতে দেখা যায়। তবে অক্ষয় পুরো বিষয় তাই পরবর্তী কালে জানতে পারে। বার বার রানি তাঁর সাথে একই ঘটনা পুনরাবৃত্তি করায় অক্ষয় ও মনে মনে ঠিক করে তিনি ও আর রানির সাথে কাজ করবেন না।
কেন অক্ষয় এবং রানিকে তিন দশকেও একসঙ্গে কোন সিনেমায় দেখা যায়নি? রানির বিপরীতে অক্ষয় কে ভাবে কিন্তু রাজি হয়নি অক্ষয়

যেমন ভাবনা তেমন কাজ। রানির কেরিয়ারের মধ্যপথে যখন রানির তিনটি ছবি পর পর বক্স অফিসে মুখ থুবড়ে পরে। তখন রানির কেরিয়ারের মোর ঘোরানোর জন্য তাঁর স্বামী নিজে একটি ছবি তৈরির পরিকল্পনা করেন এখন রানির বিপরীতে অক্ষয় কে ভাবে কিন্তু রাজি হয়নি অক্ষয়, আদিত্যর মুখের উপর না বলে দিয়েছিলেন অক্ষয়।







