কেন ভেঙে গিয়েছিল লতা-কিশোর জুটি? জানা গিয়েছিল অনেক পরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের ৬ জানুয়ারি বসন্ত পঞ্চমীর তিথীতে আপামর ভারতবাসী কে কাঁদিয়ে সরস্বতীর মানষপুত্রী কোকিল কন্ঠি গায়িকা লতা লতা মঙ্গেশকর অজানার দেশে পাড়ি দিয়েছেন। তার মৃত্যু ভারতীয় সঙ্গীত জগতে এক মহা শুন্যতার সৃষ্টি করেছে। আশির দশকে মৃত্যু হয়েছে প্রবাদপ্রতিম শিল্পী কিশোর কুমারের। আর এবার চলে গেলেন লতা মঙ্গেশকর।

আরও পড়ুনঃ শেষ কটা দিন কেমন ছিলেন লতা মঙ্গেশকর? মুখ খুললেন চিকিৎসকরা

কিশোর ও লতার জুটির গান মানেই সেই গান কালজয়ী, সুপারহিট। তা ছবির গানই হোক বা অ্যালবাম। সে সময় কিশোর কুমার এবং লতামঙ্গেশকর কে একসঙ্গে ছবিতে বা অ্যালবামে গান গাওয়ানোর জন্য মুখিয়ে থাকতেন বিখ্যাত সব সংগীত পরিচালক। এই জুটির কত কালজয়ী সুপারহিট গান আছে তার কোন ইয়ত্তা নেই। কিন্তু একদিন হঠাৎ করেই ভেঙে গেল লতা-কিশোর জুটি। আর এই জুটি ভেঙ্গে ছিলেন স্বয়ং লতা। কিন্তু ঠিক কী কারণে এই জুটি ভেঙেছিল তা জানা গিয়েছে অনেক পরে।

কেন ভেঙে গিয়েছিল লতা-কিশোর জুটি? জানা গিয়েছিল অনেক পরে
কেন ভেঙে গিয়েছিল লতা-কিশোর জুটি? জানা গিয়েছিল অনেক পরে

শুধু লতা নয় কিশোর কুমারের সঙ্গে আর গান গাইতে অস্বীকার করেছিলেন আশা ভোঁসলেও। কিশোর কুমার ভারী মজার লোক ছিলেন। তাঁদের এই জুটি দেশের গন্ডি পার করে পৃথিবীর বিভিন্ন দেশে তাঁদের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। আর সেই জনপ্রিয়তা পরবর্তী প্রজন্মের কাছেও এতটুকু কমেনি। কিশোর কুমারের সঙ্গে লতার পরিচয় হয়েছিল কোন এক রেকর্ডিং স্টুডিওতে। তারপর তাদের মধ্যে সম্পর্ক ছিল ভাই বোনের মত। লতা কিশোর কুমারকে কিশোর দা বলে ডাকতেন।

কেন ভেঙে গিয়েছিল লতা-কিশোর জুটি? জানা গিয়েছিল অনেক পরে

আর প্রত্যেক রাখির দিন কিশোর কুমার হাজির হতেন লতার বাড়িতে। এইরকম একটা সম্পর্কের মধ্যে থেকেও কিশোর কুমারের সাথে আর গান গাইতে চাইতেন না লতা। আর তার কারণ হিসেবে জানা গিয়েছে রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ড করার আগে কিশোর কুমার অনেক গল্প আড্ডা ইয়ার্কি মারতে আর সেখানে সামিল হতেন লতাও।

কেন ভেঙে গিয়েছিল লতা-কিশোর জুটি? জানা গিয়েছিল অনেক পরে

কেন ভেঙে গিয়েছিল লতা-কিশোর জুটি? জানা গিয়েছিল অনেক পরে

সেখানে জোরে কথা বলা হাসাহাসি সবকিছু করার পর যখন গান রেকর্ডিং হত তখন দেখা যেত লতার গলা খারাপ হয়ে গিয়েছে। আর কিশোরকুমার দিব্যি নিজের গান গেয়ে বেরিয়ে গিয়েছেন। এই রকম সমস্যা দিনদিন হওয়ার পর লতা কিশোর কুমার কে উদ্দেশ্য করে বলেছিলেন ‘ওঁকে একাই গাইতে দাও, আমি আর গান গাইবো না ওঁর সাথে’। আর এই ভাবেই আস্তে আস্তে একসঙ্গে গান গাইবার চির হিট জুটির অবসান ঘটেছিল।

কেন ভেঙে গিয়েছিল লতা-কিশোর জুটি?
কেন ভেঙে গিয়েছিল লতা-কিশোর জুটি?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত