11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 1:03 পূর্বাহ্ন
20 C
Kolkata

কেন বিয়ে করেন না সলমন? এত দিনে সত্যিটা বললেন বাবা সেলিম খান

Salim Khan: সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউডের ভাইজান তিনি। প্রতিবছর বলিউডে বিয়ে হচ্ছে কোন না কোন অভিনেতা বা অভিনেত্রীর। আর সেখানে আলো করে উপস্থিত থাকেন বলিউডের ভাইজান সলমন খান। তিনি এখন ৫৮ বছরের অভিনেতা। তবুও বিয়ে নিয়ে কোন কথাই বলতে চাননা তিনি।

আরও পড়ুন: জাহির ইকবাল-সোনাক্ষীর বিয়ে নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা

sk

অন্য দুই ভাইএর বিয়ে হয়েছে। এমন কি আরবাজ খান ২ বার বিয়ে করে ফেলেছেন। কিন্তু সলমন বিয়ে নিয়ে কিচ্ছু বললে না। কিন্তু এবার ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা সেলিম খান। তিনি জানান, কেন ছেলে সলমন বিয়ে করছেন না?

সেলিমের কথায়,’আসলে সলমন খুবই সহজ সরল একজন মানুষ। খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়। সলমন মনে করেন, কোনও মেয়েই তাঁর মায়ের মতো সংসার গোছাতে পারবে না। আসলে, সলমন সব মেয়ের মধ্যেই মায়ের কোয়ালিটি গুলো খুঁজতে শুরু করে’।

কেন বিয়ে করেন না সলমন? এত দিনে সত্যিটা বললেন বাবা সেলিম খান

salmankhan

তিনি আরও বলেন, ‘ সলমন চায়, ও যেই মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে। আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সলমন বিয়ে করছেন না’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading