দীর্ঘ সাত বছর আগেই প্রেমে পড়েছিলেন জাহির ইকবালের, তবে প্রকাশ্যে সেই খবর আনেননি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কিছু মাস আগেই জাহিরের সঙ্গে সম্পর্কে থাকার কথা সোশ্যাল মিডিয়ায় জাহির করেন শত্রুঘ্নকন্যা। দীর্ঘ ৭ বছর পর রবিবার ২৩ জুন স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আইনি বিয়ে করেন তাঁরা।
আরও পড়ুন: এবার একসাথে সলমন ও রজনীকান্ত! পরিচালক অ্যাটলি কুমার

সেই বিয়ে নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়। এবার এই বিষয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন । নিজের ফেসবুকে এই স্টার দম্পতির বিয়ে নিয়ে ঠিক কী লিখেছেন লেখিকা? তিনি যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হল। তসলিমা লিখেছেনঃ


“জাহির ইকবাল আর সোনাক্ষী সিনহার বিয়ে হলো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। যার যার ধর্ম তার তার থাকছে। বিয়ের কারণে কারও ধর্মবিশ্বাস পরিবর্তন করতে হয়নি। জাহির তার নামাজ রোজা, আদৌ যদি তার ইচ্ছে হয় করতে, করবে। আর সোনাক্ষীর যদি পুজো করতে ইচ্ছে হয় করবে। হ্যাঁ একই বাড়িতে। কেউ কাউকে বাধা দেবে না।
শাহরুখ খানের বাড়িতে তো এমনই হয়। মধুর যে কোনও সম্পর্কে ধর্ম হয়ে ওঠে তুচ্ছ ব্যাপার। হিন্দু-মুসলমানে বিয়ে হলে হিন্দুই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। খ্রিস্টান-মুসলমানে বিয়ে হলে খ্রিস্টানই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। বিয়ের কারণে কোনও মুসলমানকে ধর্ম বদলাতে হয় না। অথচ মুসলমানের সঙ্গে বিয়ে হলে সব অমুসলিমকে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়।
জাহির ইকবাল-সোনাক্ষীর বিয়ে নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা



এইসব ঝামেলায় না গিয়ে সবচেয়ে ভাল স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করা। যে মানুষ তার প্রেমিক বা প্রেমিকাকে ধর্ম বদলাবার জন্য চাপ দেয়, তাকে বিয়ে না করাই ভাল। কারণ সে প্রেমিক বা প্রেমিকার চেয়ে ধর্মকে বেশি ভালবাসে, তাছাড়াও নিজের ধর্মকে সব ধর্মের ওপরে রাখে। এই মেগালোম্যানিয়া সম্পর্কের জন্য ক্ষতিকর”।







