কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর জুটি! আর কী এক সাথে ফিরবেন তাঁরা?

Dev-Shubashree: সম্পর্ক নষ্ট হবার পরেই দেব স্বীকার করে নিয়েছিলেন যে শুভশ্রী তার খুব কাছের মানুষ ছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেব-শুভশ্রী। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণার পর বাংলার দর্শক যে জুটিকে সুপারহিট করে তুলেছিল তাদের মধ্যে অন্যতম দেব-শুভশ্রী জুটি। কিন্তু ব্যক্তিগত প্রেম ভালোবাসার কারণে এই জুটি অকালেই ভেঙ্গে যায়। তাদের জুটি ভেঙ্গে যাওয়ার পরে বাংলায় এই দুই নায়ক নায়িকার ফ্যানদের মধ্যেও হৃদয় ভেঙেছিল। কিন্তু কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর জুটি! ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবি দিয়ে টালিগঞ্জে এই জুটির আত্মপ্রকাশ ঘটে।

কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর জুটি! আর কী এক সাথে ফিরবেন তাঁরা?

বক্স অফিসে চূড়ান্ত সাফল্যের পরে তাদের দুজনের সম্পর্কের গভীরতা ও বাড়তে থাকে। শুধু চ্যালেঞ্জ নয় এরপরে এই জুটি বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি দিতে থাকেন। আর সেই তালিকায় রয়েছে ‘পরান যায় জলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’ ইত্যাদি। এইসব ছবির গান এবং সংলাপ সেই সময় বাংলার মানুষের মুখে মুখে। এইসব পরপর হিট ছবি দিতে গিয়ে তাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। তবে দেব-শুভশ্রী কেউ কখনো তাদের সম্পর্ক প্রেম বলে স্বীকার করেনি।

তারা সবসময়ই একে অপরের ভালো বন্ধু বলেই প্রকাশ্যে বলে এসেছেন। কিন্তু সম্পর্ক ভেঙে যাবার পরেই সবকিছু বোঝা যায়। সম্পর্ক নষ্ট হবার পরেই দেব স্বীকার করে নিয়েছিলেন যে শুভশ্রী তার খুব কাছের মানুষ ছিলেন। তাই তার সাথে এভাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে সেটা দেব নাকি ভাবতেও পারেননি। অন্যদিকে নায়িকা শুভশ্রীর বিভিন্ন সাক্ষাৎকারে দেবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি কতটা পরিণত হয়েছেন, কি কঠিন অবস্থার মধ্যে দিয়ে তাকে পার হতে হয়েছে সেগুলো অকপটে জানিয়েছেন।

কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর জুটি! আর কী এক সাথে ফিরবেন তাঁরা?

কিন্তু দুজনের কেউই কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর জুটি! সেটা আজ পর্যন্ত প্রকাশ্যে কোথাও বলেননি। এরপরে দুজনের যাত্রা ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রে আলাদা হয়ে যায়। এই মুহূর্তে দুজনেই সফল অভিনেতা অভিনেত্রী। ২০১৬ সালে এই জুটিকে নিয়ে শেষ ছবি বানিয়ে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির নাম ছিল ‘ধূমকেতু’। কিন্তু এখনো পর্যন্ত সেই ছবি মুক্তি পাইনি। তাদের সম্পর্ক শেষ হয়েছে অনেক দিন। এরপরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। দেবের জীবনে এসেছে নতুন নারী। রুক্মিণী।

কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর জুটি! আর কী এক সাথে ফিরবেন তাঁরা?

কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর জুটি! আর কী এক সাথে ফিরবেন তাঁরা?

আর শুভশ্রী সুখে ঘর সংসার করছেন পরিচালক রাজ চক্রবর্তী সাথে। দুই সন্তানের মা এখন শুভশ্রী। অভিনয় করছেন বেছে বেছে ভালো চরিত্রে। অপরদিকে দেব তিনিও নিজের প্রোডাকশন হাউস খুলেছেন। করছেন একটু ভিন্ন ধরনের ছবি। সঙ্গে আছেন রাজনীতিতেও। সব মিলিয়ে বাংলার এই জুটিকে ফের একবার একসাথে দেখা যাবে কিনা সেই প্রশ্ন বাংলার সিনেমা প্রেমি দর্শকদের। কিন্তু সে উত্তর এখনো এই দুই তরফ থেকে পাওয়া যায়নি। তবে বাংলার সিনেমা প্রেমী দর্শক আশা করেন একদিন সমস্ত দূরত্ব ঘুচিয়ে আবার একসাথে বাংলা সিনেমায় অভিনয় করবেন দেব-শুভশ্রী জুটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন