Chandrayaan-3: আর মাত্র এক সপ্তাহ! এত শীঘ্রই চন্দ্রযান-3 মিশন শেষ হওয়ার কারন কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগের মাসের ২৩ তারিখে তৃতীয় চন্দ্রমিশন সফল হয়। যার দ্বারা গোটা ভারত ইতিহাস রচনা করেছিল। এই কদিন ছোট্ট রোভার গুটি গুটি পায়ে চাঁদে ঘুরে বেড়িয়ে পরিক্ষা পর্যবেক্ষণ করছিলেন। তবে আর মাত্র এক সপ্তাহ! ঘ্রই চন্দ্রযান-3 মিশন শেষ হতে চলেছে।

আরও পড়ুনঃ চাঁদেও ভূমিকম্প হয়? প্রজ্ঞান টের পেল ‘মুনকোয়েক’, অবাক বিশ্ব!

ISROর তরফ থেকে জানানো হয়েছে চন্দ্রযান-3 ইতিমধ্যেই তার দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। তবে তৃতীয় ধাপের কাজ এখনও শেষ হয়নি। সেই কাজ এখনও চলছে। প্রথম ধাপ চন্দ্রপৃষ্ঠে নিরাপদ এবং পাখির পালকের মতো অবতরণ, এবং দ্বিতীয় ধাপ রোভার চলাচলের প্রদর্শন সফল।

15

এবার এই সাতদিন ধরে হবে চাঁদে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা। শুধু তাই নয় এই তৃতীয় ধাপে আরও একটি লক্ষ্য রয়েছে তা হল চাঁদে জল উপস্থিত আছে কিনা তার সন্ধান করা। কারন চাঁদে বিশাল বড় বড় গর্ত রয়েছে। এবং দক্ষিন মেরুর সেই গর্তেই রয়েছে বরফ। ফলে পরবর্তী কালে মানুষ যদি সেখানে বসবাস করে তাহলে জলের চাহিদা চাঁদ মেটাতে পারবে কিনা তাই দেখার।

আর মাত্র এক সপ্তাহ! শেষের মুখে চন্দ্রযান-3 মিশন

chandrayaan 3 5 1691547437

তবে মাত্র আর আক সপ্তাহ কেন? কেন আর বেশীদিন ধরে পরিক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে না? আসলে চাঁদের আবর্তনের কারণে চন্দ্ররাত্রি হয়। যার কারনে সেই অন্ধকারে গবেষণা করা কোনভাবেই সম্ভব নয়। আর এই চন্দ্ররাত প্রায় স্থায়ী হয় 28 দিন। আর মাত্র ১৪ দিন পরেই শুরু হবে সেই চন্দ্ররাত। ফলে চন্দ্রযান-3 মিশন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন বিজ্ঞানীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর