Vikram: সিরিয়ালের জন্যই জনপ্রিয়তা! কিন্তু সেই ছোটপর্দাতেই ফিরতেই নারাজ বিক্রম!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিক্রম চট্টোপাধ্যায় ছোট পর্দায় এক সময় বেশ পরিচিত মুখ ছিল। বলাবাহুল্য ছোটপর্দা থেকেই জনপ্রিয়তা পান তিনি। তবে বর্তমানে আর ছোটপর্দায় ফিরতে চাননা বিক্রম। বড়পর্দাতেই একের পর এক ছবি করে যাচ্ছেন অভিনেতা।

আরও পড়ুনঃ আরে লিডিং হিরো যে, পিছনে ইডি সিবিআই নেই তো! আদুরে ছবি পোস্ট করে কটাক্ষের স্বীকার অভিনেতা

Witty actor Vikram Chatterjee enjoys his hectic shoot; see pic - Times of  India

 

‘ইচ্ছেনদী’ ‘ফাগুন বউ’ এর মতো বাংলা সিরিয়াল দর্শকদের মনে দারুণ দাগ কেটেছিল। এখনও তাঁর অনুরাগীদের মুখে মুখে তাঁর এই সমস্থ চরিত্রের নামই ঘোরে। তাঁর বহু অনুরাগীরা চায় তিনি যাতে আবার ছোটপর্দায় ফিরে আসে। কিন্তু ছোটপর্দায় ফিরতে নারাজ অভিনেতা। কোন লুকনো অভিমান থেকে?

🎻 VIKRAM CHATTERJEE Bengali actor ( 24.2.19 | Actors, Bengali, Film

এই বিষয়ে প্রশ্ন করায় অভিনেতা জানান ‘টেলিভিশন আমাকে অকল্পনীয় ভালবাসা দিয়েছে। পারিশ্রমিকও যথেষ্ট ভাল। তুলনায় বছরে তিনটে বাংলা সিনেমা করলেও জীবনযাপনের খরচ বহন করা একটু কঠিন। কিন্তু জানি প্যাশন থেকে কোনও কাজ করতে হলে নিজের ২০০ শতাংশ নিংড়ে দিতে হবে।’’

সিরিয়ালের জন্যই জনপ্রিয়তা! তুলনায় বছরে তিনটে বাংলা সিনেমা করলেও জীবনযাপনের খরচ বহন করা একটু কঠিন

Vikram Chatterjee on monsoon: Like many others, I too have excessively  romanticised how the Ganga looks when it rains

 

বিক্রম আরও যোগ করেন ‘‘দশ বছর ছোট পর্দায় কাজ করেছি বলেই হয়তো এই ভালবাসা। আশা করব, আগামী দশ বছর সিনেমায় অভিনয় করার পর যদি রেস্তরাঁর ব্যবসা করি, তখনও অনুরাগীদের মেসেজ আসবে। দর্শকের কাছে আমি অশেষ কৃতজ্ঞ।’’ শুধু তাই নয় তিনি আরও বলেন ‘‘অভিনেতা হিসেবে আমি আমার পরিধিটা জানি। তাই সব কাজে রাজি না হওয়ার জন্যও আমার একটা দুর্নাম আছে বলেও শুনতে পাই।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত