নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর পর তৃণমূলের মহাসচিব পদ থেকে পার্থকে অপসারিত করেছে দল। সিবিআই তাঁকে গ্রেফতারও করেছে। তার পর থেকে হাজতেই দিন কাটছে পার্থর। সোমবার তাঁর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। তাই আবার আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, গ্রেফতার IIT-র ছাত্র


আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এবার পঞ্চায়েত নির্বাচন কে জিতবে? এই প্রশ্ন শুনে এক মুহুত সময় নষ্ট না করে তিনি জানিয়ে দেন এবার নিরবাচন জিতবে তৃণমূলই। শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে পার্থ বাবুর পাশ থেকে সরে গিয়েছে তার দল।

রাজনৈতিক পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী নিজে বারবার বুঝিয়ে দিয়েছেন যে দল পার্থ বাবুর পাশে নেই। কিন্তু এই প্রবীণ রাজনীতিবিধ জানিয়েছেন দল পাশে না থাকলেও তিনি দলের পাশে আছেন। উল্লেখ্য, আজ পার্থ বাবু সহ ৭ জনকে আদালতে তোলা হয়েছে।



পঞ্চায়েত নির্বাচন কে জিতবে? আদালতে ঢোকার আগে জানালেন পার্থ
এদের মধ্যে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের মতো প্রাক্তন শিক্ষাকর্তারা। আদালতে জামিনের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তাদের উকিল। পর দিকে সিবিআইয়ের তরফে জামিনের বিরোধিতা করা হবে বলে জানা গিয়েছে।








