ভারতের নতুন প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর যোগ দেওয়ার পরে কলকাতা নাইট রাইডারে পরবর্তী মেন্টর খোজার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রথম থেকেই বারবার নাম উঠে আসছিল সদ্য প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের নাম। কিন্তু এবার উঠে এলো আর একটি নতুন নাম। সূত্রের খবর গম্ভীরের জায়গায় কেকেআরের মেন্টর হিসাবে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কালিস কে।

কালিস অবশ্য এর আগে ২০১৯ সাল পর্যন্ত কেকেআরেএ কোচিং করিয়েছেন। কালিস কলকাতা নাইট রাইডার্সের ২০১২ এবং ২০১৪ সালের আইপিএল শিরোপা জয়ী দলের অংশ ছিলেন, যে দলে গম্ভীর অধিনায়ক ছিলেন। ২০১৪ সালে অবসর নেওয়ার পর, কালিস ২০১৫ সালে কেকেআর-এ ব্যাটিং পরামর্শদাতা হিসাবে যোগদান করেন।

তার পর ট্রেভর বেলিস দায়িত্ব ছাড়লে, দলের কোচ হিসাবে দায়িত্ব পান কালিস। তিনি ২০১৯ সাল পর্যন্ত কেকেআর-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং তার পরে ব্যাটিং পরামর্শদাতা হিসাবে দক্ষিণ আফ্রিকা দলে যোগ দেন। এদিকে সূত্রের খবর কেকেআর-এর ব্যাটিং পরামর্শদাতা অভিষেক নায়ারও সম্ভবত সহকারী কোচ হিসাবে টিম ইন্ডিয়ায় গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসাবে যোগ দেওয়ার দৌড়ে রয়েছেন।
গম্ভীরের পর কে হবেন নাইটদের পরবর্তী মেন্টর? নাম উঠে এল এই প্রাক্তন নাইটের

ফলে সেই স্থানটাও ফাঁকা হয়ে যাচ্ছে। সেখানে কালিসের মত অলরাউন্ডার এর দরকার কেকেআর এর। তবে এখন এই নিয়ে কোন বিবৃতি আসেনি কেকেআর এর পক্ষথেকে।



