IPL-এ অভিষেক হচ্ছে দ্রাবিড়ের! প্রস্তাব দিল কেকেআর? জল্পনা তুঙ্গে

Rahul Dravid: আইসিসি ট্রফি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে আইপিএলের ফ্রাঞ্চাইজি গুলো ঝাঁপিয়ে পড়েছে রাহুলের ওপর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাহুল দ্রাবিড়। ভারতের বিশ্বকাপ জয়ী কোচ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই কোচের পথ থেকে অবসর নিয়েছেন দ্রাবিড়। তাই সাংবাদিক সম্মেলনে মজা করে বলেছিলেন, “এখন আমি বেকার। কোন কাজ থাকলে বলবেন”। গৌতম গম্ভীরকে নিয়ে যেমন ভারতীয় বোর্ড দ্রুত এগিয়ে গিয়েছে তেমনি আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স গম্ভীর এর পরিবর্তে মেন্টর হিসেবে রাহুল দাবিরকে প্রস্তাব দিয়েছে বলে শোনা যাচ্ছে।

IPL-এ অভিষেক হচ্ছে দ্রাবিড়ের! প্রস্তাব দিল কেকেআর? জল্পনা তুঙ্গে

রাহুল দ্রাবিড় প্রথমেই যে ভারতীয় দলের কোচ হয়েছেন তা নয়। তিনি প্রথমে ভারতীয় যুবদলের কোচ ছিলেন। তারপরে ভারতীয় বোর্ডের জাতীয় ক্রিকেট একাডেমিরও প্রধান ছিলেন তিনি। রাহুল দ্রাবিড়ের সমস্যা ছিল পরিবারকে সময় দেওয়া। সেই কারণেই প্রথমে ভারতীয় দলের কোচ হতে তিনি চাননি। কিন্তু সতীর্থ ও বন্ধু সৌরভ গঙ্গোপাধ্যায় তখন বিসিসিআইয়ের সভাপতি ছিলেন।

IPL-এ অভিষেক হচ্ছে দ্রাবিড়ের! প্রস্তাব দিল কেকেআর? জল্পনা তুঙ্গে

তার অনুরোধেই তিনি জাতীয় দলের কোচ পদে অভিষিক্ত হন। তারপরে বাকিটা ইতিহাস। আর এবার আইসিসি ট্রফি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে আইপিএলের ফ্রাঞ্চাইজি গুলো ঝাঁপিয়ে পড়েছে রাহুলের ওপর। এর মধ্যে নাম শোনা যাচ্ছে কেকেআর এর। এক সর্বভারতীয় স্পোর্ট নিউজ চ্যানেলের দাবি, কেকেআর দলের পক্ষ থেকে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে দ্রাবিড়ের সাথে। তবে প্রস্তাবে এখনো মুখ খোলেননি দ্রাবিড়।

IPL-এ অভিষেক হচ্ছে দ্রাবিড়ের! প্রস্তাব দিল কেকেআর? কী বললেন বিশ্বকাপ জয়ী কোচ 

IPL-এ অভিষেক হচ্ছে দ্রাবিড়ের!

আইপিএলে মোটামুটি দলকে তিন মাস সময় দিতে হয়। ফলে আইপিএলের কোচ হয়েও পরিবারকে সময় দিতে খুব একটা অসুবিধা হবে না বিশ্বকাপ জয়ী কোচের। তাই এই প্রস্তাবে এখনো হ্যাঁ বা না কোনটাই বলেননি দ্রাবিড়। তবে সবকিছু চূড়ান্ত হবে গৌতম গম্ভীর এর বিষয়টি মিটে যাবার পর। তাই এই পর্যন্ত কোন পক্ষই এই নিয়ে মুখ খুলবেন না সেটা কারো অজানা নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন