কোচ হিসেবে বিশ্বকাপ জয়, জীবনের শেষ সাংবাদিক সম্মেলনে এসে কী বললেন রাহুল দ্রাবিড়

Rahul Dravid: দু বছরের একটা যাত্রা শেষ হল এই টি-টোয়েন্টি বিশ্বকাপে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রায় ৩০ বছর ধরে যে মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন, ২০২৪ সালের ২৯ জুন সেই মাহেন্দ্রক্ষণ এল রাহুল দ্রাবিড়ের জীবনে। নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে তিনটি বিশ্বকাপ খেলেছিলেন, ভারতের কোচ হিসেবে দুটি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু বিশ্বকাপজয়ীর পদকটা এতদিন অধরা ছিল। ছুঁতে পারেননি বিশ্বকাপের ট্রফিটা।

আরও পড়ুনঃ আনন্দের মধ্যেই বিষাদের সুর, কুড়ির ক্রিকেট থেকে বিদায়া নিলেন রোহিত-বিরাট

rahul3 1

আর শনিবার বার্বাডোজে সেই বিশ্বকাপের ট্রফি হাতে পাওয়ার পরে বাঁধনছাড়া উচ্ছ্বাসে ভেসে গেলেন রাহুল দ্রাবিড়। জীবনে কখনও এরকমভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি তাঁকে। জীবনের শেষবার ভারতীয় দলের কোচের পদে থেকে। কারণ আর ভারতীয় দলের হেড স্যারের পদে থাকবেন না দ্রাবিড়। তাই রোহিত শর্মার দল টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ রাহুল দ্রাবিড়ের কথায় ফুটে উঠল অব্যক্ত যন্ত্রণা। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দ্রাবিড়ের। একটা বিশ্বকাপ ট্রফির জন্য তাঁকে অপেক্ষা করতে হল ২৮ বছর।

কোচ হিসেবে বিশ্বকাপ জয়, জীবনের শেষ সাংবাদিক সম্মেলনে এসে কী বললেন রাহুল দ্রাবিড়

তাই তিনি শেষ সাংবাদিক সম্মেলনে জানানলে, ‘দু বছরের একটা যাত্রা শেষ হল এই টি-টোয়েন্টি বিশ্বকাপে। একটা ভারসাম্য যুক্ত দল তৈরি করতে চেয়েছিলাম। প্রয়োজনীয় কিছু ক্রিকেটারকে চেয়েছিলাম। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার সময় থেকেই দলে আলোচনা শুরু হয়েছিল, কী ভাবে বিশ্বকাপ জেতা যায়। গত দুবছরের পরিশ্রমের ফল এই ট্রফি’।

কোচ হিসেবে বিশ্বকাপ জয়, জীবনের শেষ সাংবাদিক সম্মেলনে এসে কী বললেন রাহুল দ্রাবিড়

কোচ হিসেবে বিশ্বকাপ জয়, জীবনের শেষ সাংবাদিক সম্মেলনে এসে কী বললেন রাহুল দ্রাবিড়

তিনি আরও বলেন, ‘নিজের সেরাটা দিলেও খেলোয়াড় হিসাবে একটা ট্রফি জেতার সৌভাগ্য আমার হয়নি। আমি ভাগ্যবান এই দলের কোচ হওয়ার সুযোগ পেয়েছি। একদল দুর্দান্ত ছেলে আমার বিশ্বকাপ জেতার স্বপ্ন বাস্তবায়িত করেছে। দুর্দান্ত অনুভূতি। আমি কোনও যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করিনি। শুধু নিজের কাজটা করার চেষ্টা করেছি। সত্যি, দুর্দান্ত একটা যাত্রা শেষ হল’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত