নজরবন্দি ব্যুরোঃ গত ওয়ানডে ও টি-টোয়েণ্টি সিরিজে ক্যারিবিয়ানদের নাস্তানাবুদ করেছে হিটম্যান ব্রিগেড। তবে এখন থেকেই রোহিতের পরবর্তী অধিনায়ক খুঁজতে মরিয়া টিম ম্যানেজমেণ্ট। সেকারনে দলের বর্তমান অধিনায়ক কে আগামীর অধিনায়ক গড়ে তোলার উপযুক্ত বলে মনে করছে সকলে। তাই শ্রীলঙ্কা সফর থেকেই তার নজরে থাকবেন দলের তিন তারকা।
আরও পড়ুনঃ চলছে ক্রমাগত তুষারপাত, বন্ধ রাখা হল শ্রীনগর বিমানবন্দর
তবে কারা এই তিন ক্রিকেট তারকা? সেই নিয়ে সাংবাদিক সন্মেলনে মুখ খোলেন রোহিত শর্মা। তিনি বলেন, ”দেশীয় ক্রিকেটের সাফল্যের ক্ষেত্রে বর্তমানে বুমরাহ, রাহুল ও ঋষভ পন্থের সক্রিয়তা অনস্বীকার্য। এছাড়াও ওদের নেতৃত্ব প্রদানের জন্য তৈরি করা হচ্ছে। ওরা ভালো মতো জানে ওদের উপর বিশেষ দায়িত্ব রয়েছে। তাই বলে ওদের চাপে রাখা ঠিক নয়। আমরা চাই ওরা আনন্দের সাথে সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাক।”
কিন্তু বর্তমান অধিনায়ক হিসেবে তারকাদের কি টোটকা দিচ্ছেন হিটম্যান? এই প্রসঙ্গে রোহিত বলেন, ”ওরা প্রত্যেকেই যথেষ্ট পরিণত। ওদের আলাদা করে কিছু বলার প্রয়োজন হয় না। তবে মাঝে মাঝে গাইড করলেই সব ঠিক হয়ে যায়। এভাবেই ভারতীয় ক্রিকেট সর্বদা কাজ করেছে। আমাদেরও কেউ না কেউ একইরকম ভাবে গড়েছিল। তাছাড়া একজন অধিনায়ক ভবিষ্যতের অধিনায়ক হিসাবে আরেকজনকে তৈরি করবে এটাই তো নিয়ম।
কে হবে দলের পরবর্তী অধিনায়ক? লড়াইয়ে তিন ক্রিকেটার

তবে চোটের জন্য শ্রীলঙ্কা সফরে খেলবেন না কেএল রাহুল। পাশাপাশি বিশ্রামে রয়েছেন ঋষভ পন্থ। যদিও দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ। কিন্তু কে হবে দলের পরবর্তী অধিনায়ক? সেদিকেই নজর থাকবে সকলের।



