IPL Fainal23: রিজার্ভ ডে-তে ফাইনাল, বৃষ্টিতে খেলা না হলে কে হবে এবারের চ্যাম্পিয়ন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লাগাতার বৃষ্টির জেরে রবিবার শেষমেশ বাতিলই করতে হয়েছিল আইপিএল ফাইনাল। আজ সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফের মেগা লড়াইয়ে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে প্রথমবার রিজার্ভ ডে-তে হবে ফাইনাল।

আরও পড়ুন: সোমে এই পাঁচ রাশির ভাগ্যে রয়েছে উন্নতির যোগ, জানুন রাশিফল

তবে আজ যে খালা হবে সেখানে কি নিয়মে হবে? আজ আজও যদি বৃষ্টি হয় তাহলে কে হবে চাম্পিয়ান? এই প্রশ্ন এখন সব চেয়ে বেশি উঠছে। কারণ আজও বৃষ্টির সম্ভবনা রয়েছে। আইপিএল ের নিয়ম অনুসারে আজ যদি বৃষ্টি হয় তাহলে কী সিদ্ধান্ত হবে? চেন্নাই সুপার কিংস কোয়ালিফায়ার ওয়ান-এ গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

2 32

কোয়ালিফায়ার ২-তে মুম্বইকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে গুজরাট। নিয়ম অনুযায়ী, ২৮ মে টসের পর বৃষ্টি হলে এবং একটি বলও না হলে রিজার্ভ ডে-তে ম্যাচ নতুন করে শুরু হবে। ২৯ মে অর্থাৎ রিজার্ভ ডে-তে আবার টস হবে এবং দুই দল প্রথম একাদশও নতুন করে বেছে নিতে পারবে।

3 27
রিজার্ভ ডে-তে ফাইনাল, বৃষ্টিতে খেলা না হলে কে হবে এবারের চ্যাম্পিয়ন?

আজ ২ ঘন্টার অতিরিক্ত সময়ে ৫ ওভারের ম্যাচ পরিচালনা করা সম্ভব না হলে সুপার ওভার করা হবে। রাত ১.২০-র মধ্যে সুপার ওভারের জন্য পিচ প্রস্তুত হলেই তা করা হবে। এমনকী সুপার ওভারও সম্ভব না হলে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাটকে বিজয়ী ঘোষণা করা হবে।

রিজার্ভ ডে-তে ফাইনাল, বৃষ্টিতে খেলা না হলে কে হবে এবারের চ্যাম্পিয়ন?

1 62

তবে ক্রিকেটপ্রেমীদের আশা, টানা প্রায় দু’মাস ধরে চলা টুর্নামেন্টে লড়াই করেই ট্রফি জিতুক কোনও একটি দল। এবার দেখার বরুণ দেব কৃপা করেন কি না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত